অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জর্ডানে গির্জায় প্রাণঘাতী হামলা, গ্রেপ্তার ৩

জর্ডানে গির্জায় প্রাণঘাতী হামলা, গ্রেপ্তার ৩

জর্ডানে গ্রিক অর্থোডক্স গির্জায় প্রাণঘাতী হামলার ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২৩ অক্টোবর) কারাক অঞ্চলের হাম্মুদ গ্রামের সেন্ট জর্জ গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের গুলিতে ৯ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

সোমবার (২৬ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে গ্রেপ্তারের তথ্য জানানো হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় সন্দেহভাজন তিনজনই আহত হন।

সশস্ত্র অভিযানে গ্রেপ্তার তিন সন্দেহভাজন

জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, যৌথ নিরাপত্তা অভিযান ও বিশেষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের আটক করা হয়। অভিযানের সময় তাঁদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সশস্ত্র সংঘর্ষ হয়। এতে তিনজনই আহত হন। তবে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আহত হননি বলে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান চালানো হয়। এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

শেষকৃত্যের অনুষ্ঠানে গুলি

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত শুক্রবার কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের সেন্ট জর্জ গির্জা প্রাঙ্গণে শেষকৃত্যের শোভাযাত্রা চলার সময় বন্দুকধারীরা গুলি চালায়। এতে প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানের কারাক অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক খ্রিষ্টান সম্প্রদায়ের বসবাস রয়েছে। হামলার ঘটনায় দেশটির খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

উগ্রবাদ নিয়ে তদন্তের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া বলেন, হামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে। তরুণদের উগ্রবাদের দিকে ঠেলে দেওয়ার পেছনে কী পরিস্থিতি কাজ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি রাজার

হামলার পর আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। শনিবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও সুরক্ষা একটি অলঙ্ঘনীয় সীমারেখা। হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেন তিনি।

এর আগে শুক্রবার রাজা আবদুল্লাহ হামলার ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

তিন দিনের রাষ্ট্রীয় শোক

হামলার ঘটনায় শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান। এ সময় সরকারি ও জনসাধারণের ব্যবহৃত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

রোববার হামলায় নিহতদের মধ্যে আটজনকে গির্জার পাশেই সমাহিত করা হয়। শেষকৃত্যে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। বার্তা সংস্থা এএফপির ছবিতে দেখা যায়, ধর্মীয় নেতাদের উপস্থিতিতে ও কঠোর নিরাপত্তার মধ্যে পতাকায় মোড়ানো কফিনগুলো জনতার ভিড়ের মধ্য দিয়ে বহন করা হচ্ছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

1

তেলাপোকা মেরে ফেলায় ‘একাকিত্বে’ ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

2

বিপাকে ইনফান্তিনো, প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার প

3

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা রোমেরোকে দলে টানতে মরিয়া অ্যা

4

হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ

5

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

6

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

7

সখীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

8

কাগজশিল্পে শুল্ক-কর কমানোর দাবি

9

বিশ্বকাপে কি দেখা যাবে ব্রাজিল-আর্জেন্টিনার মহারণ

10

চীন যাচ্ছেন পুতিন

11

মেসির দুঃস্বপ্নে শুরু, অমরত্বের স্বাদে শেষ

12

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

13

ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পেতে পারবে না: ট্রাম্প

14

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

15

ট্রাম্প যার হাতে বিশ্বকাপ দেখতে চায়

16

এমবাপ্পের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

17

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনায় বসতে ৫ শর্ত দিলো ইরান

18

হাম মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের নতুন জরুরি পদক্ষেপ

19

ফ্যাসিস্ট ও অপশক্তিকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স

20