অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জেনে নিন, প্রতিদিন পেঁপে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

ছবি: সংগৃহীত

এটা কেবল স্বাদের জন্য নয়, পেঁপে ভিটামিন, ফাইবার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদানে সমৃদ্ধ। এমনকি ওজন নিয়ন্ত্রণসহ নানা উপ্লার আছে এই ফলের। বিশেষজ্ঞরা বলছেন রাতের বেলা পেঁপে খেলে একাধিক উপকার পাওয়া যায়।     

প্রতিদিন পেঁপে খাওয়ার স্বাস্থ্য উপকারিতা

১. ইমিউন সিস্টেম শক্তিশালী করে: পেঁপেতে প্রচুর ভিটামিন সি রয়েছে, যা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
২. ত্বকের যত্নে সহায়ক: এতে থাকা ভিটামিন এ ও সি ত্বককে কোমল ও দীপ্তিময় রাখে এবং সূক্ষ্ম রেখা কমাতে সাহায্য করে।
৩. রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক: পটাশিয়ামের কারণে পেঁপে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।
৪. চোখের স্বাস্থ্য রক্ষা করে: ভিটামিন এ চোখের স্বাস্থ্য রক্ষা করে এবং বয়সজনিত দৃষ্টিশক্তি হ্রাসের ঝুঁকি কমায়।
৫. সুস্থ প্রদাহ কমাতে সাহায্য করে: পেঁপেতে উপস্থিত প্রাকৃতিক যৌগ প্রদাহ কমাতে এবং আর্থ্রাইটিসের মতো অবস্থার উপশমে সাহায্য করে।

রাতের খাবারের পর পেঁপে খেলে যেসব উপকার পাওয়া যায় 

পেঁপেতে থাকা পাপেইন এনজাইম প্রোটিন হজমে সাহায্য করে। এছাড়া ফাইবার বেশি থাকায় এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়ক। রাতে পাপিতা খেলে হজম সহজ হয় এবং সকালে হজম স্বাভাবিক থাকে।
একটি ছোট পেঁপে (১৫২ গ্রাম) মাত্র ৬৮ ক্যালোরি, যা হালকা রাতের নাশতা বা ডেজার্টের বিকল্প হিসেবে উপযুক্ত। ফাইবার ও পানি সমৃদ্ধ হওয়ায় এটি দেহকে ডিটক্সিফাই করতে সাহায্য করে, ফুলা ভাব কমায় এবং দীর্ঘ সময় ভরা রাখে।

পেঁপে খাওয়ার সেরা পদ্ধতি

রাতের খাবারের ৩০–৬০ মিনিট পর ১ কাপ কাটা পেঁপে খেতে পারেন।
পেঁপেতে  চিনি বা ক্রিম যোগ করবেন না।
সঙ্গে কিছু ভেজানো বাদাম বা আখরোট খেলে পুষ্টি বাড়ে।

সাবধানতা: পেঁপে শরীরের জন্য উপকারী হলেও কিছু বিষয়ে সাবধান হতে হবে। এগুলো হলো:  
অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক বা ফুলা ভাব হতে পারে।
পেঁপে কখনো দুধের সঙ্গে মেশানো উচিত নয়।
ডিনারের সাথে সঙ্গে সঙ্গে খাওয়া এড়িয়ে এক ঘণ্টা বিরতি দিন।

সূত্র: এনডিটিভি   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদো ও মেসির ১০০০ গোলের লড়াই

1

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

2

আফগান-পাক উত্তেজনায় ব্রিটিশ মন্তব্য ঘিরে কূটনৈতিক বিরোধ

3

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

4

জ্বালানি তেল নিয়ে নাটক করলো সরকার

5

মানহানি মামলায় স্থায়ী জামিন পেলেন আমির হামজা

6

মেট্রোরেল চলবে রাত ১০টার পরও, যুক্ত হচ্ছে ১০ ট্রেন

7

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

8

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

9

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় যেকোনো দিন

10

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

11

ব্যাংকে কত টাকা থাকলে কর দিতে হবে না

12

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা ট্রাম্পের

13

এআই প্রযুক্তির ইতিবাচক ব্যবহার নিশ্চিতের আহ্বান তথ্য প্রতিমন

14

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

15

হিউম্যানয়েড রোবটের জন্য ডিজিটাল আইডি চালু করছে চীন

16

যেভাবে দেখবেন বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান

17

ব্রাজিল নয়, ফাইনাল নিয়ে ভাবছেন জাপানের কোচ

18

জেট ফুয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

19

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

20