অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে তিনজনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত



সাভারের আশুলিয়ায় একটি বন্ধ ঘর থেকে নবজাতকসহ তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে মধ্য জামগড়া এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, হযরত আলীর মালিকানাধীন ওই বাসার দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসটি ভাড়া নিয়েছিলেন। গতরাতে ওই কক্ষ থেকে দুর্গন্ধ আসায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহগুলো উদ্ধার করে।

এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

 আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ওই কক্ষ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তাদের ঠিকানা শনাক্তের কাজ চলছে।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলবানিজের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

1

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

2

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

3

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

4

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

5

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের সুপ্রিম কোর্ট

6

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের সর্বশেষ অবস্থা জানাল পাকিস্তান

7

৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

8

খালি পেটে যে অভ্যাসগুলো এড়িয়ে চলাই ভালো

9

ফেনীতে বালুচাপা অবস্থায় নারীর লাশ উদ্ধার, গলায় আঙুলের ছাপ

10

জাম খাওয়ার পর এড়িয়ে চলুন এই ৪ খাবার

11

জুনের প্রথম ১০ দিনেই ১.২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স

12

বিমানবন্দরে ২৫ কোটি টাকার সোনা জব্দ, নেপথ্যে কারা

13

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

14

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

15

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

16

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

17

ইতিহাস সৃষ্টি করে উল্লাসে মেতেছেন কেপ ভার্দিয়ানরা

18

বডিগার্ড দে পলই মেসির জীবনের শ্রেষ্ঠ বন্ধু

19

তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত: ভোজিনিয়াকে মেসি

20