অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত


কাতার ইস্যুতে তেল আবিবকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক সাংবাদিক তার কাছে জানতে চান, গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, আমার বার্তা হলো, তাদের খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র।

গত শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প। ওই সময় কাতারের প্রধানমন্ত্রীকে ‘চমৎকার মানুষ’ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।

গত সপ্তাহে হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে কাতারের দোহায় ভয়াবহ হামলা চালায় ইসরায়েল। এর জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। ইসরায়েলি হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন ট্রাম্পও।

এদিকে, আকাশসীমা লঙ্ঘন করে দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রবিবার দোহায় শুরু হয়েছে আরব-মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে ফুচকা খাওয়া কি নিরাপদ

1

সোনার দাম কমল ভরিতে ২১৫৮ টাকা

2

নেইমারের ফেরায় উজ্জীবিত ব্রাজিল শিবির

3

হটস্পট ৩০ উপজেলায় হাম সংক্রমণ কমছে

4

আর্জেন্টিনার হয়ে যেসব শিরোপা জিতেন মেসি

5

চুক্তি না হলে ধ্বংসের হুঁশিয়ারি: ইরানকে কঠোর বার্তা ট্রাম্পে

6

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

7

স্পেনকে রুখে দিয়ে এক রাতেই ৪৯ লাখ ফলোয়ার ভোজিনহার

8

প্রযুক্তিগত সাফল্য সত্ত্বেও কেন আগের মতো প্রশংসা পাচ্ছেন না

9

মধ্যপ্রাচ্য সংকটে সৌদি আরবের পাশে বাংলাদেশ

10

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

11

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

12

ফ্যামিলি কার্ডের কারণে বাজেটে কোনো চাপ পড়বে না

13

কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

14

ছেলে-মেয়ে যেন আমার লাশ না ছোঁয়

15

মেসিকে ছাড়া কেমন হবে আর্জেন্টিনা দল?

16

আমেরিকা ছেড়ে আসা মোটেও সহজ ছিল না: মেগান মার্কেল

17

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

18

৫৮৩ শ্রমিক পেলেন প্রায় ৫ কোটি টাকার অনুদান, চেক বিতরণ করলেন

19

সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে নিয়োগ

20