অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে মেসিদের বিরুদ্ধে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

ছবি: সংগৃহীত



২০২৬ বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। এর পরপরই দেশটির টিভি চ্যানেল টোদো নোতিসিয়াস-এর একটি অনুষ্ঠানকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ১০ জন আন্তর্জাতিক ব্যক্তিত্বের একটি তালিকা প্রকাশ করে চ্যানেলটি অভিযোগ করেছে, তারা 'আর্জেন্টিনা-বিরোধী' ক্যাম্পেইন চালাচ্ছেন।

স্পেনের বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ের ১-০ গোলের হারের মাধ্যমে থমকে যায় 'লা আলবিসেলেস্তে'দের জয়রথ—যে যাত্রায় তারা হারিয়েছিল আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে। তবে ফাইনালে হারের পরই বিতর্কের আগুনে ঘি পড়ে।

তালিকার শীর্ষে হোসাম হাসান

অভিযুক্তদের এই তালিকার একেবারে শীর্ষে রয়েছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। শেষ ষোলো থেকে মিশরের বিদায়ের পর তিনি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে মেসি ও আর্জেন্টিনার প্রতি নির্লজ্জ পক্ষপাতিত্বের আঙুল তুলেছিলেন। 


বিইন স্পোর্টস-কে দেওয়া সাক্ষাৎকারে হোসাম বলেন, 'আমরাই ভালো দল ছিলাম, কিন্তু যা ঘটেছে তা ন্যায্য ছিল না। আমরা একটা পেনাল্টি পেতাম, উল্টো আমাদের একটা গোল বাতিল করা হলো। এসব কি কেবলই ফুটবলের মার্কেটিংয়ের জন্য? ওরা কি জোর করে মেসিকে টিকিয়ে রাখতে চায়?'

মর্গান ও জ্যাকসন

এই তালিকায় আছেন ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্ব পিয়ার্স মর্গানও। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এ তিনি আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণের কড়া সমালোচনা করে লিখেছিলেন, 'ওদের আচরণ ছিল জঘন্য, বিশেষ করে পারেদেসের। ওরা একটা সহিংস দল এবং ফুটবলের জন্য কলঙ্ক।' 

মর্গানের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় আর্জেন্টাইন টিভি চ্যানেলের ওই অনুষ্ঠানের সঞ্চালক জনাথন ফিয়ালি বলেন, 'একজন ইংরেজ সাংবাদিকের মুখে কি আমাদের এসব আবোলতাবোল শুনতে হবে?'

তালিকায় নাম আছে হলিউড অভিনেতা স্যামুয়েল জ্যাকসনেরও। তিনি আর্জেন্টিনাকে 'সবচেয়ে বর্ণবাদী দেশ' আখ্যা দিয়েছিলেন। ছাড় পাননি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর 'আইশোস্পিড'ও। ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত স্পিড স্পেনের জয়ে দারুণ উল্লাস প্রকাশ করেছিলেন, এছাড়া জড়িয়ে আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডায়ও পড়েছিলেন।

রাজনীতিবিদ ও তারকা

তালিকার বৃত্ত পূর্ণ করেছেন বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিত্ব। তাদের মধ্যে আছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবম, স্প্যানিশ গায়িকা রোজালিয়া ও চিলিয়ান অভিনেতা পেড্রো প্যাসকেল।

এই প্রতিবেদন প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কোনো কোনো আর্জেন্টাইন সমর্থক চ্যানেলটির এই পদক্ষেপকে আত্মরক্ষার যৌক্তিক হাতিয়ার হিসেবে সাধুবাদ জানিয়েছেন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ

1

হজের নিবন্ধন করবেন যেভাবে

2

এক ফোনে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার সহজ উপায়

3

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

4

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

5

বুলেটপ্রুফ জ্যাকেট-হেলমেট পরে এই গরমে মরেই যাবো : সালমান এফ

6

সাত ধরনের খাবার খেলে ৭০ বছরেও তারুণ্য ধরে রাখতে পারবেন

7

জাতীয় বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ গড়ার কেন্দ্র করা হবে

8

সোনারগাঁয়ে ক্যান্টিন বিস্ফোরণে মৃত্যু বেড়ে ৩

9

ফাইনালের আগে মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা

10

নতুন করে কৌতূহলের জন্ম দিচ্ছে মেসির চিঠির কেটে দেওয়া সেই শব্

11

সমান গোলের পরও গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির চেয়ে এগিয়ে এমবাপ্প

12

ইরান ম্যাচে ছিটকে গেছেন বেলজিয়ামের ডোকু

13

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

14

৪০ বছর ধরেই শুনছি ফিফা আমাদের জেতাচ্ছে : স্কালোনি

15

কিয়েভে রাশিয়ার হামলায় স্কুল ক্ষতিগ্রস্ত : মেয়র

16

মানুষের কল্যাণেই আমাদের রাজনীতি: প্রধানমন্ত্রী

17

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক

18

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

19

বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বি

20