ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় এবার ২৬টি কোরবানির পশুর হাট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন—উভয় সংস্থার অধীনে সমানসংখ্যক ১৩টি করে হাট পরিচালিত হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এসব হাটের ইজারাদার নির্ধারণের জন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী হাটের পাশাপাশি সারুলিয়ার স্থায়ী পশুর হাটেও কোরবানির পশু কেনাবেচা হবে।

দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় খালি জায়গা ও নির্ধারিত স্থানে এসব অস্থায়ী হাট বসবে। উল্লেখযোগ্য স্থানগুলোর মধ্যে রয়েছে পোস্তগোলা, শাহজাহানপুর, রহমতগঞ্জ, আমুলিয়া, শ্যামপুর-কদমতলী, আফতাব নগর, কাজলা ব্রিজ এলাকা, দয়াগঞ্জ-জুরাইন রেললাইন সংলগ্ন এলাকা, বনশ্রী ও গোলাপবাগসহ আরও কয়েকটি স্থান।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী পশুর হাট ছাড়াও ১২টি অস্থায়ী হাট বসানো হবে। মিরপুর, কালশী, বাড্ডা, মোহাম্মদপুর, উত্তরা, ভাটারা ও দিয়াবাড়িসহ বিভিন্ন এলাকায় এসব হাটের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে।

দুই সিটি করপোরেশন জানিয়েছে, ঈদুল আজহার দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা চলবে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই অনেক হাটে পশু বিক্রি শুরু হয়ে যায়, যা ইজারা শর্তের লঙ্ঘন।

রাজধানীর কোরবানির পশুর বাজার ব্যবস্থাপনা, যানজট নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরের সিদ্ধান্ত নেইমারের, বিশেষ অনুরোধ তার বাবার

1

জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল

2

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

3

দুই রেকর্ডে পেলে ও এমবাপ্পেকে বিদায় করলেন মেসি

4

শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ : হাইকোর্টের রায়ে হিটু শেখের মৃত্যু

5

বিশ্বকাপে মেসিকে ‘বোমা মেরে হত্যার’ হুমকি: এফবিআইয়ের গোপন

6

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

9

স্পেসএক্সের আইপিওতে শেয়ার মূল্য ১৩৫ ডলার

10

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

11

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

12

টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে রাজা চার্লস

13

শিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

14

ব্রকোলি ছাড়াও ভিটামিন কে-এর ৫ সেরা খাবার

15

ব্রাজিলের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে যা জানাল বাফুফে

16

তোমরা এবার চতুর্থ তারকাটি পাচ্ছো না, আর্জেন্টিনাকে ক্যাসিয়াস

17

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

18

গোল নয়, বিশ্বকাপ জিততেই চান এমবাপ্পে

19

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

20