অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের হতাশা ভুলে ফুরফুরে মেজাজে আবারও মাঠে মেসি

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে হারের মাত্র ১০ দিন পর আবারও ক্লাব ফুটবলে মনোযোগী হয়েছেন লিওনেল মেসি। ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামির অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন মহাতারকা। অনুশীলনে তিনি পুরো সময়জুড়ে সক্রিয় ছিলেন এবং শতভাগ ফিটনেস নিয়েই সেশন সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

বিশ্বকাপজুড়ে ছিলেন দুর্দান্ত ছন্দে। ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে টেনে তুলেছিলেন ফাইনালে। তবে শিরোপার খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয়। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হওয়ার বেদনা গভীরভাবে নাড়া দেয় আর্জেন্টাইন অধিনায়ককে।

ফাইনালের হতাশা কাটিয়ে উঠতে মেসি নিজ শহর রোজারিওতে ফিরে যান। সেখানে অসুস্থ বাবা হোর্হে মেসির পাশে কিছুদিন সময় কাটিয়ে মানসিকভাবে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় মেসি লিখেছিলেন, ‘এই কষ্টের পরিধি বিশাল। হৃদয়ের এই ক্ষত শুকাতে সময় লাগবে। তবে সব বাধা পেরিয়ে আমরা যেভাবে লড়াই করেছি এবং দেশের মানুষের যে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, তা আজীবন মনে থাকবে।’


বিশ্বকাপের ধকলের কারণে ইন্টার মায়ামির হয়ে শেষ দুটি ম্যাচে মাঠে নামেননি মেসি ও তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পল। আগামী শনিবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মায়ামি। এরপর ৫ আগস্ট লীগস কাপে অ্যাটলেটিকো ডি সান লুইসের বিপক্ষে খেলবে দলটি।

তবে ইন্টার মায়ামির নতুন কোচ গুইলারমো হোয়োস জানিয়েছেন, মেসি কিংবা ডি পলকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেওয়া হবে না।

কোচ হোয়োস বলেন, ‘বিশ্রাম একজন অ্যাথলেটের জন্য অত্যন্ত জরুরি। টানা ৫০ দিনের তীব্র মানসিক চাপ ও বিশ্বকাপের মতো বড় আসর শেষ করে আসার পর তাদের মানসিকভাবে পুনরুজ্জীবিত হওয়া প্রয়োজন। তারা যখন শতভাগ স্বাচ্ছন্দ্য বোধ করবে, তখনই মাঠে ফিরবে।’

মেসির পাশাপাশি চোট কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন মেক্সিকান ফরোয়ার্ড জার্মাইন বারতেরামে। অধিনায়কের অনুশীলনে ফেরায় মায়ামি শিবিরে স্বস্তি ফিরে এসেছে।

এখন সমর্থকদের একটাই অপেক্ষা—বিশ্বকাপের বেদনাকে পেছনে ফেলে কবে আবারও গোল, অ্যাসিস্ট আর অনন্য নৈপুণ্যে মাঠ মাতাবেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

1

সন্তানের সাফল্যেই মায়ের পূর্ণতা

2

ইরান চুক্তিতে নেতানিয়াহুর রাজনৈতিক সংকট তীব্র

3

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

4

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরির চেষ্টা

5

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

6

ঝিনাইদহে তেলবাহী ট্রেন লাইনচ্যুত

7

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

8

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে তিনি?

9

ঢাবিতে প্রথম বুদ্ধিস্ট কালচারাল ফেস্ট অনুষ্ঠিত

10

হরমুজে মার্কিন অভিযান স্থগিত করলেন ট্রাম্প

11

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

মোদিকে বন্ধু পুতিনের ফোন, কথা হলো যা নিয়ে

14

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে ফিরছেন নেইমার

15

এনসিপির জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের কমিটি ঘোষণা

16

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানে আগুন

17

ফাইনালে গভীর রহস্যের গন্ধ পাচ্ছি: বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল

18

রেকর্ড ছুঁয়ে ২০৭৪ কোটি টাকায় ম্যান সিটিতে যাচ্ছেন আর্জেন্টিন

19

ডেঙ্গু রোগীদের চিকিৎসা খরচে ৮০% ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্

20