অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

গ্যালারিতে ৩৬ লাখ দর্শক!সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

ছবি: সংগৃহীত




 গ্যালারিতেও নতুন ইতিহাস গড়েছে চলতি ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দর্শক উপস্থিতিতে ১৯৯৪ সালের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের আসর। ফিফা জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ লাখের বেশি দর্শক মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করেছেন।

বৃহস্পতিবার নিউ জার্সির জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালে ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন রেকর্ডের ঘোষণা দেয়। স্টেডিয়ামের বড় পর্দায় দর্শক উপস্থিতির নতুন সংখ্যা ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ দেখানো হলে গ্যালারি করতালিতে মুখর হয়ে ওঠে।

এর আগে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। সে আসরে প্রায় ৩৬ লাখ দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তবে তখন পুরো টুর্নামেন্টে ম্যাচ ছিল মাত্র ৫২টি। এবার এখনও ৪৮টি ম্যাচ বাকি থাকায় শেষ পর্যন্ত দর্শক উপস্থিতির সংখ্যা আগের রেকর্ডের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বকাপের স্টেডিয়ামগুলো গড়ে ৯৯ শতাংশেরও বেশি আসন পূর্ণ ছিল।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্টে ফিরেই আবার চোট, অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নেই ন

1

মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি: নেইমার

2

গুম-নির্যাতন, শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

3

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

4

ভেনিসে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হাতে মারধরের শিকার অভিনেত্র

5

ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

6

ঈদ ও গ্রীষ্মকালীন লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

7

সত্যিই কি বিয়ের পর ওজন বাড়ে? জেনে নিন

8

কাজিনদের বিয়ে কতটা নিরাপদ

9

মেসি ছাড়া বিশ্বকাপ আর আগের মতো হবে না: মরিনিও

10

কে এই মেহরদাদ কেতাবচি, ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী

11

ইরান যুদ্ধ ‘শেষের পথে : ট্রাম্প

12

আজকের স্বর্ণের দাম

13

প্রথম জ্বলে উঠেছিল বৈদ্যুতিক বাতি, ইতিহাস ১৯০১ সালের

14

নাম সরাতে কোটি টাকা দাবি করা হয়েছিল: সাক্ষাৎকারে সাকিব

15

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে হতাহত ৯৮

16

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

17

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান কত শতাংশ মার্কিন নাগরিক? জেনে

18

মোংলায় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী

19

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সিঙ্গাপুর

20