অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

চার বিভাগে ভারী বৃষ্টি হতে পারে

ছবি: সংগৃহীত


চার বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামীকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর)  সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারকে ছাড়াই মিশরের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

1

হাল্যান্ডের আবেগঘন বার্তা

2

পিয়া জান্নাতুলকে প্রাণনাশের হুমকি: জিডি, তদন্তের নির্দেশ আদা

3

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ মানুষ

4

৭০ বছরের ইতিহাসে প্রথমবার বার্ষিক লোকসানে হোন্ডা

5

১৯ বছর পর আর্জেন্টিনা-আলজেরিয়া

6

দীর্ঘ বিরতির পর খুলছে ইরানের শেয়ারবাজার

7

কফির দেশ কলাম্বিয়ায় এবার কফি বিশ্ববিদ্যালয়

8

দুর্নীতির মামলার পাহাড়, বছরের পর বছরেও মিলছে না নিষ্পত্তি

9

খেলা দেখে ফেরার পথে মারধর, প্রাণ গেল যুবকের

10

হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

11

মাতাল অবস্থায় সিংহের খাঁচায় যুবক, তারপর যা ঘটল

12

‘জুলাই কার’, এই বিতর্ক করলে জুলাই কারও থাকবে না: স্বরাষ্ট্রম

13

ঘটনার সময় আমি বাসায় ছিলাম না:কাঠগড়ায় গাজী নজরুল

14

অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার

15

দক্ষিণ কোরিয়ার সাবেক আইনমন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

16

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

17

ভবানীপুরে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়

18

আইনজীবী পরিচয় নিয়ে প্রশ্ন, ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারিকে

19

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিয়ে বিতর্কিত মন্তব্য রাশেদ খাঁনের

20