ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

দেশে সারের সংকট: ৭ লাখ টন ইউরিয়া আমদানির প্রস্তুতি

দেশে ইউরিয়া সারের উৎপাদন ঘাটতি মোকাবিলায় সরকার বড় ধরনের আমদানি উদ্যোগ নিয়েছে। শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর জানিয়েছেন, মোট ৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

রবিবার জাতীয় সংসদের অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনটি পরিচালনা করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

মন্ত্রী জানান, বিশ্বব্যাপী চলমান সংঘাত ও জ্বালানি সংকটের কারণে দেশের সব ইউরিয়া সার কারখানায় পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। ফলে বর্তমানে শুধুমাত্র ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানি উৎপাদনে রয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় সরকার জিটুজি (G2G) চুক্তির আওতায় বিভিন্ন দেশ থেকে সার আমদানির পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে Saudi Basic Industries Corporation (সাবিক) থেকে ২ লাখ মেট্রিক টন এবং Fertiglobe থেকে ১ লাখ মেট্রিক টন ইউরিয়া আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আরও ৪ লাখ মেট্রিক টন ইউরিয়া আমদানি করা হবে।

কারখানা চালুর বিষয়ে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে আগামী ১ মে থেকে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পুনরায় উৎপাদনে যেতে পারবে।

এছাড়া টিএসপি ও ডিএপি সারের উৎপাদন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় কাঁচামাল—রক ফসফেট, ফসফরিক এসিড ও সালফারের সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এসব কাঁচামাল সংগ্রহে টেন্ডার পদ্ধতির পাশাপাশি মরক্কো, জর্ডান, ওমান, সংযুক্ত আরব আমিরাত, চীন ও মালয়েশিয়ার সঙ্গে জিটুজি চুক্তির মাধ্যমে আমদানি কার্যক্রম চালানো হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তাপাড়ে ভালবাসার বাজারে এক টাকায় ঈদের বাজার

1

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

2

বৃষ্টির দিনে ঘুম ঘুম লাগার কারণ কী? জেনে নিন

3

বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

4

আমাদের নজর এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

5

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

6

বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে ৭৪ লাখ

7

১ হাজার মাদরাসায় চালু হচ্ছে কারিগরি কোর্স : শিক্ষামন্ত্রী

8

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

9

বিশ্বাসঘাতকদের রহস্যময় হুঁশিয়ারি ইরানের

10

জার্মান বধের নায়ক গিল, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিল

11

মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা

12

আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসরের নামাজ আদায়

13

শাকিরার গানে জমে উঠল বিশ্বকাপ উদ্বোধন

14

শেরপুর-৩ আসনে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

15

সরাসরি সামরিক সংঘাতে প্রস্তুত ইরান

16

চীনে শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ বৈঠকে সন্তুষ্ট ট্রাম্প

17

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতলো বাংলাদেশ, নিশ্চিত এশিয়ান চ্য

18

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

19

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

20