অনলাইন নিউজ ডেস্ক
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, যোগদানের সময়সীমা ৯ নভেম্বর

পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি, যোগদানের সময়সীমা ৯ নভেম্বর

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

যেসব অতিরিক্ত পুলিশ সুপার বদলি হলেন

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ সদর দপ্তর, ঢাকায় পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে এবং ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) থেকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় পদায়ন করা হয়েছে।

দুই সহকারী পুলিশ সুপারের কর্মস্থল পরিবর্তন

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগড় সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে বদলি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে এসএআরবি থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় পদায়ন করা হয়েছে।

দায়িত্ব হস্তান্তরের সময়সীমা ৯ নভেম্বর

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ১০ নভেম্বর থেকে তাঁদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলে যাওয়া ক্যাম্পাস

1

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

2

গ্রিসের ক্রিট উপকূলে ৫.৮ মাত্রার ভূমিকম্প

3

আজ ৫৩তম জন্মদিন শচীন টেন্ডুলকারের

4

প্রথম ম্যাচে স্পেনের প্রতিপক্ষ কেপ ভের্দে

5

বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত নেইমারের

6

হামে শিশু মৃত্যু ৭০০ ছাড়াল

7

হেডে গোল করার বাজি জিতে কোচের কাছে উপহার চাইলেন ভিনি

8

সংসদে আমাকে গালাগাল করা হয়েছে : রুমিন ফারহানা

9

সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন, নেয়া হচ্ছে আদালতে

10

২৫ শতাংশ মুনাফা বেড়েছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানির

11

‘কৃষক কার্ড’ নিয়ে বিএনপির পরিকল্পনা, যা বললেন রিজভী

12

১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যবহার না করতে কার্যকর পদক্ষেপ

13

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

14

যুদ্ধবিরতির মাঝেই লেবাননে ইসরাইলের আকাশপথে তাণ্ডব

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

আরেকটি মাইলফলক স্পর্শের অপেক্ষায় মেসি

17

ম্যাচের আগে তীব্র গরম নিয়ে স্বস্তির খবর আর্জেন্টিনা শিবিরে

18

চরকি অ্যাওয়ার্ডসে বিশেষ সম্মাননা পাচ্ছেন কারিনা কায়সার

19

হজযাত্রীদের সেবায় নিবেদিত সৌদি যমজ বোন

20