অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েকে বাঁচিয়ে হাওরের পানিতে তলিয়ে গেলেন বাবা

ছবি” সংগৃহীত


 

নিজের প্রাণের তোয়াক্কা না করে গভীর পানিতে ডুবে যাওয়া মেয়েকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন বাছির উদ্দিন মিলন।

সন্তানের জন্য বাবা যে কতটা নিঃস্বার্থ হতে পারেন, তার আরেকটি মর্মস্পর্শী উদাহরণ হয়ে থাকলেন কিশোরগঞ্জের বাছির উদ্দিন মিলন (৪২)।

নিজের প্রাণের তোয়াক্কা না করে গভীর পানিতে ডুবে যাওয়া মেয়েকে বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন তিনি।

প্রাণপণ চেষ্টায় মেয়েকে নিরাপদে তীরে তুলতে পারলেও আর ফিরতে পারেননি নিজে। হাওরের উত্তাল পানিতে নিভে যায় একজন স্নেহময় বাবার জীবন।

হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিখলা হাওরের পাশে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। কয়েক মিনিট আগেও যেখানে ছিল পরিবারের আনন্দ-উচ্ছ্বাস, মুহূর্তেই সেখানে নেমে আসে শোকের ছায়া।

নিহত মো. বাছির উদ্দিন মিলন কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল পেট্রল পাম্প এলাকার বাসিন্দা ও মো. আবু বাক্কার মাস্টারের ছেলে। 

তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

কর্মজীবনে অসংখ্য মানুষের শারীরিক ব্যথা লাঘবের চেষ্টা করা এই মানুষটি শেষ মুহূর্তে নিজের জীবন উৎসর্গ করে বাঁচিয়ে গেলেন প্রিয় সন্তানকে।

স্বজনরা জানায়, কয়েকদিনের অবসরকে স্মরণীয় করে রাখতে স্ত্রী-সন্তানদের নিয়ে গতকাল শুক্রবার বিকেলে হাওরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন মিলন। পরিবারের সদস্যরা নৌকায় করে হাওর ঘুরে দেখছিলেন। একপর্যায়ে করিমগঞ্জ উপজেলার শেষ সীমান্ত ও মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন একটি ডুবুডুবু সড়কের পাশে নৌকা থামিয়ে সবাই পানিতে নামেন গোসল করতে।

গোসলের সময় হঠাৎ অসাবধানতাবশত গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করে মিলনের মেজো মেয়ে শেমন্ত্রী আক্তার। মেয়েকে পানিতে হাবুডুবু খেতে দেখে এক মুহূর্তও দেরি করেননি তিনি। নিজের নিরাপত্তার কথা না ভেবে সরাসরি পানিতে ঝাঁপ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা চালান মিলন। অনেক কষ্টে তিনি মেয়েকে নিরাপদ স্থানে পৌঁছে দিতে সক্ষম হন। কিন্তু মেয়েকে বাঁচানোর সেই সংগ্রামে নিজেই তীব্র স্রোত ও গভীর পানির সঙ্গে আর লড়াই করে উঠতে পারেননি। কিছুক্ষণের মধ্যেই তিনি পানির নিচে তলিয়ে যান।

পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। স্থানীয় নৌকার মাঝি ও এলাকাবাসী দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালান। পরে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। উদ্ধারকারীরা তাকে মৃত অবস্থায় পান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। যে মানুষটি কয়েক ঘণ্টা আগেও স্ত্রী-সন্তানদের নিয়ে আনন্দে সময় কাটাচ্ছিলেন, অল্প সময়ের ব্যবধানে সেই মানুষকেই নিথর দেহে ফিরে পেতে হয় স্বজনদের।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাছির উদ্দিন মিলন পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জ সার্কিট হাউসের সামনে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

1

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

2

সিলেটে সুরমা নদী উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪,৬৩

3

রোববার শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

4

হ্যামস্ট্রিং চোটে পরের ম্যাচে অনিশ্চিত রাফিনিয়া

5

টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত বাতিল করল ফিফা

6

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

7

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি: তথ্যমন্ত্রী

8

ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

9

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

10

৩৬ বছর পর বিশ্বকাপে জয়ের হাসি স্কটল্যান্ডের

11

সারা দুতার্তের অভিশংসন বিচার শুরু হচ্ছে আগামী সপ্তাহে

12

ঈদুল আজহা: কোরবানির ঈদের তাৎপর্য ও গুরুত্ব

13

উচ্চ মূল্যস্ফীতির চাপে কমেছে পশু কোরবানি

14

ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইরানকে

15

বিশ্বকাপে ইতিহাস গড়লেন ইয়ামাল

16

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

17

ডিপি না থাকলেও দেখা যাবে ছবি, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

18

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

19

ইরান যুদ্ধ ইস্যুতে চীনের সহায়তা প্রয়োজন নেই : ট্রাম্প

20