অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ এএম
অনলাইন সংস্করণ

আপনার জন্য আমি আটকে আছি: ট্রাম্পকে ম্যাখোঁ

ছবি: সংগৃহীত



নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের জন্য বিশ্ব নেতারা উপস্থিত হয়েছেন । অন্যতম ব্যস্ত এই শহরটিতে যার কারণে যানযটের মাত্রা বেড়েছে অনেকটাই। এই অবস্থা থেকে রেহায় পান না রাষ্ট্রপতিরাও।

সোমবার রাতে বিষয়টি বেশ ভালোভাবেই টের পেলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মোটরকেড যাওয়ার কারণে নিউইয়র্ক পুলিশের এক কর্মকর্তা তাঁকে রাস্তা পার হতে বাধা দেন।

তবে বেশিরভাগ মানুষের মতো বিরক্ত না হয়ে, ম্যাখোঁ তখন ফুটপাত থেকেই ট্রাম্পকে ব্যক্তিগতভাবে ফোন দেন এবং নিজের বিপাকে মজা করে কথা বলেন। তার এই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে বিব্রত এক পুলিশ কর্মকর্তা ম্যাখোঁকে বলেন, ‘আমি দুঃখিত, মিস্টার প্রেসিডেন্ট, আমি সত্যিই দুঃখিত।এখন সবকিছু বন্ধ রাখা হয়েছে। একটি মোটরকেড আসছে।’

রসিকতা করে ম্যাখোঁ বলেন, ‘যদি আপনি এটা না দেখেন, তাহলে আমাকে পার হতে দিন। আমি আপনার সঙ্গে দরকষাকষি করি।’

ব্যারিকেডে দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়ে ম্যাখোঁ তখন ট্রাম্পকে ফোন দেন। ফোনে তিনি বলেন, ‘ভাবুন তো—আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, কারণ সবকিছু আপনার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, তিনি গাজা পরিস্থিতি নিয়ে ট্রাম্প ও কাতারের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপিতে বড় রদবদল : ৫ এডিসিকে বদলি

1

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

2

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে কিশোর নিহত

3

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

4

এনসিপির ‘নারীশক্তি’র নেতৃত্বে দিবেন যারা

5

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

8

আগুন ভেদ করে প্রত্যাবর্তন

9

লন্ডনে ফিলিস্তিনপন্থী সমাবেশে ২০০-এর বেশি গ্রেপ্তার

10

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

11

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সরাসরি হুঁশিয়ারি দিল ইরান

12

১১ বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তন করলো সরকার

13

ভারতের নতুন নজরদারি স্যাটেলাইট ‘দৃষ্টি’

14

নারী আসনে এমপি হতে যাচ্ছেন এনসিপির মাহমুদা মিতু

15

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

16

ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত জো

17

বিএনপি নারী আসন মনোনয়ন সাক্ষাৎকার

18

রাবির বৈশাখী শোভাযাত্রায় ঘোড়াগাড়ি টমটম, জ্বালানি সংকট নিয়ে ব

19

বিশ্ব রাজনীতিতে চীন-রাশিয়া সম্পর্ক স্থিতিশীলতার প্রতীক : পুত

20