ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রানজিট বাণিজ্যে ইরানকে বড় সুবিধা দিল পাকিস্তান

সংগৃহীত

ইরান ও পাকিস্তানের মধ্যকার অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে। দুই দেশ সীমান্ত বাণিজ্য, ট্রানজিট সুবিধা এবং আঞ্চলিক যোগাযোগ বাড়াতে একাধিক উদ্যোগ নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি আকস্মিকভাবে তেহরান সফর করেন। পূর্বঘোষণা ছাড়া হওয়া এই সফর আঞ্চলিক কূটনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে। সফরে তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে সীমান্ত বাণিজ্য সহজ করা, নতুন ট্রানজিট করিডোর চালু এবং দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করার বিষয়ে আলোচনা হয়। দুই দেশই বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে আগ্রহ প্রকাশ করেছে।

সম্প্রতি পাকিস্তান ‘ট্রানজিট গুডস থ্রু পাকিস্তান ২০২৬’ নামে নতুন একটি নীতিমালা চালু করেছে। এই নীতির আওতায় ইরানের জন্য ছয়টি বিশেষ বাণিজ্য করিডোর উন্মুক্ত করা হয়েছে। ফলে এখন ইরানি পণ্য পাকিস্তানের করাচি ও গোয়াদার বন্দর ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সুযোগ পাবে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সমুদ্রপথে বাণিজ্যে চাপে থাকা ইরানের জন্য এই উদ্যোগ গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। একই সঙ্গে সীমান্ত এলাকায় নতুন পারাপার কেন্দ্র চালুর বিষয়েও দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও বাড়ছে দুই দেশের মধ্যে। বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের একাধিক তেহরান সফর দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হওয়ার বার্তা দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে ১০ লাখ স্বাক্ষরের প্র

1

শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দি পলের

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

‘আমি এখনও কাঁদছি’-ছেলের অবসরে মেসির মা

4

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

5

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা, ইসরায়েলকে কড়া বার্তা

6

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

7

দীর্ঘদিনের কোমর ব্যথার আধুনিক চিকিৎসা ও কার্যকর সমাধান

8

ভোজ়িনহার পরিবারকে মেসির উপহার , ফাইনালে হারলেও আবারও কোটি ভ

9

কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চারে আর্জেন্টাইনরা

10

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

11

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতি

12

রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন

13

মেসি কখনোই দলের বিষয়ে নাক গলাননি: স্কালোনি

14

পদত্যাগপত্রে যা লিখেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

15

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

16

মেসির ফেরার দিনে মায়ামির ড্র, আত্মঘাতী গোল ক্যাসেমিরোর

17

জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল: জার্মান

18

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

19

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ১৪

20