ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে শেষ মুহূর্তে পরিবর্তন

লিওনার্দো বালেরদি

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর আগমুহূর্তে স্কোয়াডে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরির কারণে রক্ষণভাগের অন্যতম ভরসা লিওনার্দো বালেরদিকে হারিয়েছে দলটি। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার মার্কোস সেনেসি।

বৃহস্পতিবার (১২ জুন) এক আনুষ্ঠানিক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটি জানিয়েছে, বালেরদি ডান পায়ের পেশিতে গুরুতর চোট পেয়েছেন, যার কারণে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। ফলে শেষ মুহূর্তে স্কোয়াডে পরিবর্তন এনে সেনেসিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জানা গেছে, মার্কোস সেনেসি খুব দ্রুত যুক্তরাষ্ট্রের কানসাসে অবস্থিত আর্জেন্টিনা দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন। আগামী ১৫ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। তাই মূল দলে দ্রুত মানিয়ে নেওয়া এবং কোচিং স্টাফের পরিকল্পনার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই হবে সেনেসির প্রথম চ্যালেঞ্জ।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথের হয়ে গত কয়েক মৌসুম ধরে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে আসছেন এই সেন্টার-ব্যাক। সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাবটির ইউরোপা লিগে জায়গা করে নেওয়ার পেছনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তবুও বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি সেনেসির। তবে বালেরদির ইনজুরির কারণে শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে সুযোগ পেয়ে গেলেন তিনি।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন সেনেসি। ২০২২ সালের ফিনালিসিমার আগে প্রথমবার জাতীয় দলে ডাক পান তিনি। সে সময় ইতালি জাতীয় দলের পক্ষ থেকেও খেলার প্রস্তাব ছিল তার সামনে। কিন্তু দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকা সত্ত্বেও জন্মভূমি আর্জেন্টিনার হয়েই আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন এই ডিফেন্ডার।

এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল সেনেসির। পরে বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে পুরো ম্যাচ খেলেন তিনি। সবশেষ মার্চ মাসে মৌরিতানিয়ার বিপক্ষেও মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার হয়ে।

সেনেসির অন্তর্ভুক্তির ফলে রক্ষণভাগে নিকোলাস ওতামেন্দি এবং লিসান্দ্রো মার্তিনেজের পাশাপাশি আরও একটি নির্ভরযোগ্য বিকল্প পেল আর্জেন্টিনা। ফিফার প্রতিযোগিতা বিধি অনুযায়ী, ইনজুরির কারণে বাদ পড়া বালেরদির জন্য বরাদ্দ ২ নম্বর জার্সিটিই পরবেন নতুন অন্তর্ভুক্ত এই ডিফেন্ডার।

বিশ্বকাপের আগে এমন পরিবর্তন কিছুটা চ্যালেঞ্জ তৈরি করলেও আর্জেন্টিনা শিবির আশা করছে, অভিজ্ঞতা ও ক্লাব পর্যায়ের ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে মার্কোস সেনেসি দলের রক্ষণভাগকে আরও শক্তিশালী করতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বিপক্ষে অন্য কোনো দল এভাবে লড়তে পারত না: কেপ ভা

1

ফল মানছেন না ফ্লাভিও বলসোনারো

2

মেসির হাতে আরেকটি বিশ্বকাপ দেখতে চাই না

3

বিদেশ ভ্রমণে ১৮ হাজার ডলারের অনুমতি, তবু খরচে বাধা—কোথায় সমস

4

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

5

অক্টোবরে রেমিট্যান্স এলো ২৮৭ কোটি ডলার

6

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১ হা

7

মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন

8

সংসদে আমাকে গালাগাল করা হয়েছে : রুমিন ফারহানা

9

সীমান্তে অনুপ্রবেশ রোধে সমুদ্রে ১৬০০ ফুটের প্রাচীর তুলছে স্প

10

অনুশীলনে মেসির শটে ভাঙল ফটোগ্রাফারের ক্যামেরা

11

‘আমি বিসিবির বৈধ সভাপতি’

12

মেসিকে হারিয়ে ব্যালন ডি’অরের সেরা মৌসুমের ভোটে শীর্ষে রোনালদ

13

কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

14

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চীন যে বার্তা দিলেন

15

চাঁপাইনবাবগঞ্জে এক স্কুলের ৫৩ শিক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল

16

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, পেল সুইজারল্যান্ডকে

17

মধ্যপ্রাচ্যকে বড় যুদ্ধ থেকে বাঁচিয়েছে সৌদি আরবের কৌশলী অবস্থ

18

কান্না থেকে কিংবদন্তি: আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যি

19

বাংলাদেশকে ৩৮০০ কোটি টাকার ঋণ দিচ্ছে জাপান

20