ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২১ এএম
অনলাইন সংস্করণ

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় কে—এই বিতর্ক বহুদিনের। তবে ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্স দেখার পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন আমেরিকান ফুটবলের সুপারস্টার প্যাট্রিক মাহোমস। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা অধিনায়কের দুর্দান্ত হ্যাটট্রিক প্রত্যক্ষ করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ‘GOAT’ ইমোজি পোস্ট করে মেসির প্রতি নিজের শ্রদ্ধা ও মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গ্যালারিতে উপস্থিত ছিলেন কানসাস সিটি চিফসের এই তারকা কোয়ার্টারব্যাক। স্ত্রী ব্রিটানি মাহোমসকে সঙ্গে নিয়ে মাঠে বসে দেখেছেন মেসির জাদুকরী ফুটবল। পুরো ম্যাচজুড়ে আর্জেন্টাইন মহাতারকার নিয়ন্ত্রণ, গোল করার দক্ষতা এবং প্রতিপক্ষ রক্ষণভাগকে ভেঙে দেওয়ার ক্ষমতা মাহোমসকে গভীরভাবে মুগ্ধ করে।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে তিন গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করে তিনি সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে আসেন। তার এই পারফরম্যান্স শুধু ফুটবলপ্রেমীদের নয়, বিশ্বের বিভিন্ন খেলার তারকাদেরও প্রশংসা কুড়িয়েছে।

মাহোমস ও মেসির পরিচয় অবশ্য নতুন নয়। ২০২৪ সালে ইন্টার মায়ামি ও স্পোর্টিং কানসাস সিটির একটি ম্যাচের আগে তাদের সাক্ষাৎ হয়েছিল। তবে এবার মাঠের বাইরে নয়, দর্শকসারিতে বসে মেসির পারফরম্যান্স উপভোগ করে তাকে সর্বকালের সেরার মর্যাদা দিতে দ্বিধা করেননি এনএফএলের অন্যতম বড় এই তারকা।

বর্তমানে ২০২৬ এনএফএল মৌসুমের প্রস্তুতি নিচ্ছেন মাহোমস। গত মৌসুমে এসিএল ইনজুরির কারণে তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। তবে নিজের পুনরাগমনের প্রস্তুতির মাঝেও বিশ্বকাপের উন্মাদনায় সামিল হয়ে মেসির প্রতি প্রকাশ্যে প্রশংসা জানিয়ে আবারও আলোচনায় এসেছেন তিনি।

বিশ্বকাপের শুরুতেই মেসির এমন পারফরম্যান্স নতুন করে ‘সর্বকালের সেরা’ বিতর্ককে উসকে দিলেও প্যাট্রিক মাহোমসের কাছে উত্তরটি স্পষ্ট—লিওনেল মেসিই ফুটবল ইতিহাসের সেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি ছেড়ে আকাশে টেসলার রোডস্টার, গাড়ির দুনিয়ায় নতুন চমক

1

শুভ জন্মদিন মেসি, সময়কে হার মানানো এক চিরতরুণ জাদুকর

2

বিএনপির ৩৬ সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন সাত শতাধিক, আলোচনা

3

হঠাৎ কেন ভাইরাল ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান, জেনে নিন ঘটনা

4

প্রেসিডেন্টের দায়িত্ব ঝুঁকিপূর্ণ : ট্রাম্প

5

পাকিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতার সংকট

6

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ

7

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

8

সমালোচকদের মুখ বন্ধ করে নেইমার বিশ্বকাপ জেতাবে : রোনালদো

9

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

10

জীবন ও সম্মান বাঁচাতে চুপ ছিলাম: মাহফুজ আলম

11

তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ সংকট চরমে

12

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারী বৃষ্টি

13

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

14

সৌদিতে ৬ মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

15

জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে

16

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

17

জাপান সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা

18

খুলনায় আটক যুবক আমার ভাতিজা নন’: এমপি ইজ্জত উল্লাহ

19

একসঙ্গে মরব বলে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক,পালালেন প্রেমিকা

20