ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয়ের মধ্যেও শাস্তির মুখে পড়েছে বাংলাদেশ দল। ধীর ওভার-রেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টাইগারদের ওপর জরিমানা আরোপ করেছে।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে না পারায় বাংলাদেশ দলের প্রত্যেক খেলোয়াড়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই সিদ্ধান্ত দেন। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতিটি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সেই হিসেবে দুই ওভার কম থাকায় ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে দলকে।

অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের প্রতিবেদনের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে হেরে চাপে ছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্সে ঘুরে দাঁড়ায় দল। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানে অলআউট করা হয়।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ সহজেই লক্ষ্যে পৌঁছে যায়। তানজিদ হাসান তামিমের ৭৮, নাজমুল হোসেন শান্তর ৫০ এবং তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩০ রানে ভর করে ৬ উইকেট ও ৮৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা।

এই জয়ের ফলে সিরিজে সমতা ফিরেছে। এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল চট্টগ্রামে, বাংলাদেশ সময় সকাল ১১টায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে প্রায় ৩ কোটি টাকার টোল আদায়

1

২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল

2

নেতানিয়াহু ও আমি যুদ্ধের নায়ক: ট্রাম্প

3

রামিসা হত্যাকাণ্ড স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্

4

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

5

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে: স্বে

6

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

7

রক্তচাপ বৃদ্ধিতে কফির ভূমিকা কতটা?

8

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

9

বিশ্বের এক নম্বর লিগ হবে পিএসএল : নাকভি

10

আবারও পুরোদমে চালু হচ্ছে বাংলাদেশ ও ভারত ভিসা

11

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

12

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত

13

আবার বন্ধ হলো হরমুজ প্রণালি

14

মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সের সঙ্গে আলোচনায় গুগল

15

খুনিদের ফাঁসি চাইলেন আবু সাঈদের দুই ভাই

16

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

17

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

18

হাসনাতের ওপর হামলার নিন্দা জানাল যুবশক্তি

19

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

20