ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন গান নিয়ে ফিরছেন ঈশিতা

অভিনয় জগতের পাশাপাশি সংগীতেও নিজের অবস্থান তৈরি করেছেন রুমানা রশীদ ঈশিতা। দীর্ঘ বিরতির পর তিনি আবারও নতুন একটি গানের মাধ্যমে শ্রোতাদের সামনে আসছেন। নতুন এই গানের শিরোনাম ‘মন খারাপের এই দিনে’।

গানটি লিখেছেন এবং সুর করেছেন গীতিকার ও সুরকার অভি মঈনুদ্দীন। জানা গেছে, বর্তমানে গানটির সংগীতায়োজনের কাজ চলছে। কাজ শেষ হলে ঈশিতা এতে কণ্ঠ দেবেন এবং পরে মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

গানটি প্রসঙ্গে ঈশিতা জানান, প্রথমবার গানটির কথা ও সুর শোনার পরই তার ভালো লেগে যায়। আগেই তৈরি হওয়া এই গানটি গাওয়ার আগ্রহ থেকেই তিনি এতে যুক্ত হন। তিনি আরও জানান, গানটির ভিডিও ধারণের জন্য টাঙ্গুয়ার হাওরকে লোকেশন হিসেবে ব্যবহার করার ইচ্ছা রয়েছে।

অন্যদিকে গীতিকার ও সুরকার অভি মঈনুদ্দীন বলেন, গানটি মূলত ২০২১ সালে তৈরি করা হয়। ২০২২ সালে ঈশিতার সঙ্গে এ নিয়ে প্রথমবার আলোচনা হয়। সংগীতায়োজন ও কণ্ঠ দেওয়ার কাজ শেষ হলে গানটি ইউটিউবে প্রকাশ করা হবে বলে তিনি জানান।

রুমানা রশীদ ঈশিতার কণ্ঠে এর আগে বেশ কিছু জনপ্রিয় গান প্রকাশিত হয়েছে, যার মধ্যে রয়েছে ‘সব চাওয়াতো হয় না পাওয়া’, ‘তোমার জানালায়’, ‘আমার অভিমান’ এবং ‘রাত নিঝুম’। নতুন এই গানটি তার সংগীত ক্যারিয়ারে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

1

এই সরকার ভাবছে সব দখল করবে, এটা শেখ হাসিনাও ভেবেছিল: নাহিদ

2

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমা

3

বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ মজুত বৃদ্ধির কারণ কী

4

দুইয়ের বেশি সন্তান নিলেই মিলবে নগদ অর্থ

5

ডেস্কে বসে একটানা কাজ, বাড়ছে হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি

6

আগামী দিনের ফুটবল তারকা কারা, ১০ প্রতিভার নাম প্রকাশ মেসির

7

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

8

ফিনল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আগে জার্মানির শক্তির বার্তা

9

নির্যাতনের অভিযোগে ভেনিজুয়েলায় কারাগারের নিয়ন্ত্রণ নিলো বন্দ

10

চট্টগ্রাম বন্দরের ২২০ কনটেইনার পণ্য নিলামে তুলছে কাস্টমস

11

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ মরক্কোর

12

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

13

ইবির বাসে মারধরকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর

14

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

15

পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়ে নিলেন স্বামী!

16

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী

17

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কর ছাড়

18

রদ্রিকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলল বার্সেলোনা

19

দক্ষিণ আফ্রিকায় হাঙরের আক্রমণে নারীর মৃ/ত্যু

20