ডেস্ক রিপোর্টার
প্রকাশ : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

কেসি

নেপালের অভিজ্ঞ অলরাউন্ডার করণ কেসি সোশ্যাল মিডিয়ায় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত পোস্ট করার কারণে শাস্তির মুখে পড়েছেন। তার ওই মন্তব্য ঘিরে দেশটির ক্রিকেট অঙ্গনে তীব্র সমালোচনা শুরু হয় এবং বিষয়টি দ্রুতই শৃঙ্খলাভঙ্গের ইস্যুতে রূপ নেয়।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (CAN) জানায়, চলমান পুরুষদের পিএম কাপ টুর্নামেন্টে ম্যাচ-পরবর্তী অসদাচরণের কারণে করণ কেসিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ম্যাচ ফির শতভাগ জরিমানাও করা হয়েছে।

বোর্ডের মতে, করণ কেসি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করে একটি মন্তব্য করেন। ওই মন্তব্যে তিনি লেখেন, কোনো খেলোয়াড় ভুলবশত আম্পায়ারকে আঘাত করলে তাকে কত ম্যাচ নিষিদ্ধ করা হবে—শুধু জানার জন্য এমন প্রশ্ন করেন তিনি। এই ধরনের মন্তব্যকে ম্যাচ কর্মকর্তাদের পেশাদারিত্ব ও মর্যাদার পরিপন্থী হিসেবে দেখা হয়।

CAN আরও জানায়, খেলাধুলার শৃঙ্খলা ও আম্পায়ারদের সম্মান রক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ডের একাধিক কর্মকর্তা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

৩৪ বছর বয়সী করণ কেসি নেপাল জাতীয় দলের অভিজ্ঞ সদস্য। তিনি এখন পর্যন্ত ৬৫টি ওয়ানডে এবং ৮৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। বর্তমানে তিনি পিএম কাপ ৫০-ওভারে নেপাল পুলিশ ক্লাবের হয়ে অংশ নিচ্ছেন, যেখানে তিনি ব্যাট ও বল দুই বিভাগেই ভালো পারফরম্যান্স করেছেন।

টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি ৬৪ রান করেছেন এবং ৯টি উইকেট নিয়েছেন। কর্ণালী প্রদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি ২১ রান করার পাশাপাশি ২৯ রানে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, পিএম কাপ টুর্নামেন্টে সাম্প্রতিক সময়ে আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ বাড়ছে। এর আগে নেপালের তারকা স্পিনার সন্দীপ লামিছানেও একটি ম্যাচে বিতর্কে জড়িয়েছিলেন, যা নিয়ে তখনও আলোচনা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের শৌচাগার দেখে মন্ত্রী বললেন, ‘হারপিক নিয়ে আসেন, আম

1

নাতি থিয়াগোর জন্য একটি ছোট গোল্ডেন বুট কিনেন হোর্হে মেসি

2

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

3

বাংলাদেশে স্বর্ণের দাম কমলো

4

রামিসা হত্যায় আসামিপক্ষে লড়বেন না কোনো আইনজীবী

5

৬২ শট করেও গোল পাননি তুরস্কের ফুটবলাররা, চাইলেন ক্ষমা

6

পাকিস্তানে নিরাপত্তা অভিযানে ২২ নিহত

7

শেখ হাসিনাসহ ১৭ জনের মামলার প্রতিবেদন ২০ সেপ্টেম্বর

8

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪২টি সামরিক বিমান ধ্বংস হওয়ার দাব

9

ভয়াবহ আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

10

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

11

মেসির গোলে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনার দাপুটে জয়

12

এমআরটি প্রকল্পের ধীরগতিতে চরম ভোগান্তি

13

যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে অভিযান চলবে : ইসরাইল

14

মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে কর

15

ব্রাজিলকে হারিয়ে জাপান বিশ্বসেরা হতে চায়

16

আগামী ৫ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

17

পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা এগিয়ে যাচ্ছে : ইরানের পররাষ্ট

18

২০২৬ বিশ্বকাপে স্টেডিয়ামে পানির বোতল নিষিদ্ধ করল ফিফা

19

আয়োজকরা চায় আমরা বাদ পড়ি : ফিফা সভাপতিকে ইরান অধিনায়ক

20