অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ০২ মে ২০২৬, ০৯:১৫ এএম
অনলাইন সংস্করণ

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত



আজ শনিবার (২ মে) সিরাজগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি ক্যুইন ফিডারের আওতায় জরুরি মেরামত, সংরক্ষণ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এই উন্নয়ন কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা—কোদলাপুর ও কোদলাপুর বড় ব্রীজ রোড, কল্যানী চুয়াপাড়া এবং কল্যানী প্রাইমারি স্কুল রোড, সিরাজগঞ্জ পুলিশ লাইনস ও আনসার ক্যাম্প এবং কোদলাপুর কবরস্থান রোড ও এর আশপাশের এলাকা।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হচ্ছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করে কাজের সুষ্ঠু সমাপ্তিতে সবার সহযোগিতা চেয়েছে নেসকো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

1

আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

2

অতিরিক্ত হাসিল ও ভিড় এড়াতে খামারমুখী কুমিল্লার ক্রেতারা

3

রাশিয়ার ‘শাহেদ ড্রোন’ রুখতে মরিয়া ইউক্রেন

4

দক্ষিণ কোরিয়ায় চীন–যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাণিজ্য বৈঠক

5

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

6

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

7

৭৬৫ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

8

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

9

চীন যাচ্ছেন পুতিন

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

12

হজ পালনে গিয়ে এ পর্যন্ত ১৫ বাংলাদেশির মৃত্যু

13

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

14

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

15

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

16

খেলাপি ঋণ কমার আড়ালে বাড়ছে ব্যাংকিং খাতের ঝুঁকি

17

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

18

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

19

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত রোমানিয়ার প্রধানমন্ত্রী

20