অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাদক উদ্ধারে গিয়ে ভিমরুলের কামড়ে পুলিশসহ আহত ২৫

ছবি: সংগৃহীত



ভোলার লালমোহনে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ভিমরুলের আক্রমণে অন্তত তিন পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজনকেও আক্রমণ করে ভিমরুল। এতে অন্তত ২৫ জন আহত হন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি নজরুল ইসলাম। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতাবাজার এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, রোববার সন্ধ্যায় স্থানীয়ভাবে সংবাদ পেয়ে মাদক উদ্ধারে যায় পুলিশের টিম। সেখানে এক পর্যায়ে লালমোহন থানার এসআই আসাদ, এএসআই আলামিন এবং দুই-তিনজন পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় ২০-২৫ ভিমরুলের কামড়ে আহত হন। পরে পুলিশ সদস্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

স্থানীয় স্কুল শিক্ষক আলাউদ্দিন হাওলাদার জানান, এলাকার এক নারী মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী ঘেরাও করে পুলিশে খবর দেয়। পরে সেখানে এলাকাবাসী ও পুলিশ সদস্যদের উপর ভিমরুলে আক্রমণ করতে থাকে। এতে বহু মানুষ ভিমরুলের কামড়ে আহত হন। পরে শারমিন নামের ওই নারীকে কিছু ইয়াবাসহ আটক করে পুলিশ।

লালমোহন থানার ওসি নজরুল ইসলাম বলেন, মূলত এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়েই মাদক উদ্ধারের অভিযানে গিয়েছিল পুলিশ। পরে ভিমরুলের কামড়ে পুলিশের কয়েকজন সদস্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ সময় ইয়াবাসহ অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বছর পর শান্তর সেঞ্চুরি

1

মৃত্যুদণ্ডে পুরোনো পদ্ধতি ফিরিয়ে আনছে যুক্তরাষ্ট্র

2

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

3

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি

4

জুলাইয়ে শুরু এলপিএল ২০২৬

5

হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

6

ইরানের পাল্টা হামলা, নিশানায় মার্কিন ঘাঁটি

7

শুরু করার জন্য কখনোই দেরি হয় না’, ৬৮-তে জোসের দৌড় ভাইরাল

8

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি

9

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

10

শরনার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস

11

ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি

12

আইপিএল খেলার অনুমতি পেলেন মিচেল স্টার্ক

13

বিশ্বকাপের ইতিহাসে লজ্জার রেকর্ড গড়ল ফ্রান্স

14

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

15

ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

16

ইসি থেকে ১২৫ জনের মনোনয়ন সংগ্রহ

17

উজবেকিস্তানকে হারিয়ে দারুণ শুরু কলম্বিয়ার

18

ড. ইউনূস ও নুরজাহানের বিচারের দাবিতে সিপিবির বিক্ষোভ

19

নতুন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ

20