ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৪ মে ২০২৬, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ

সংগৃহীত ছবি

দেশের বিভিন্ন এলাকায় জমে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বিপুল সংখ্যক আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। প্রায় ৬৮ হাজার আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার এ তথ্য জানান সংস্থাটির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে মাঠ পর্যায়ে মোট ৬৭ হাজার ৮৬৪টি আবেদন মুলতবি রয়েছে। এসব আবেদন বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এর মধ্যে ক-১ শ্রেণিতে রয়েছে ১ হাজার ২৭৩টি, ক ক্যাটাগরিতে ১৬ হাজার ৪২১টি, খ-১ ক্যাটাগরিতে ৫ হাজার ৭২৫টি, খ ক্যাটাগরিতে ২৫ হাজার ৩১৮টি এবং গ ক্যাটাগরিতে ১৯ হাজার ১২৭টি আবেদন রয়েছে।

নির্বাচন কমিশনের এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নাগরিকরা দ্রুত তাদের এনআইডি সংশোধন সেবা পাবেন বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আবেদন দ্রুত নিষ্পত্তি হলে সেবার মান উন্নত হবে এবং ভোগান্তিও কমবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫,৩০০ বছর পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের সন্ধান

1

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্র-বাহরাইনের প্রস্তাবের কড়া সমালোচনা

2

ইংল্যান্ডকে হারানোর দিনটিকে ‘জাতীয় দিবস’ ঘোষণা করল আর্জেন্টি

3

‘মেসি ছাড়াই’ দুই গোলে এগিয়ে বিরতিতে আর্জেন্টিনা

4

ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব দুই দেশেই পড়ছে: রিজভী

5

কুড়িগ্রামে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ চালককে জরিমানা

6

ভ্যাপসা গরমে চোখের যত্নে জরুরি সতর্কতা

7

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

8

‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’, দাবি চিফ হুইপের

9

পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

10

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

11

ইতালিতে মধুচন্দ্রিমায় দুয়া লিপা-ক্যালাম টার্নার

12

মানবদেহে রাশিয়ার ক্যানসারের টিকার সফল ট্রায়াল

13

পশ্চিমবঙ্গে গরুর মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা ঘিরে উত্তেজনা

14

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম উনি একজন ওস্তাদ : পরীমণি

15

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

16

সিলেটে প্রধানমন্ত্রীর সফর

17

দিল্লিতে বিক্ষোভ করতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার অভিযোগ, ‘যৌ/না/ঙ্

18

১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য জানাল পুলিশ

19

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

20