ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন কৌশল

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইরান ও ইসরায়েল এর চলমান সংঘাত। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে বিশ্লেষকেরা কেবল সামরিক প্রতিক্রিয়া হিসেবে নয়, বরং ইরানের নতুন কৌশলগত অবস্থানের প্রকাশ হিসেবে দেখছেন।


দীর্ঘদিন ধরে ইরান-ইসরায়েল উত্তেজনা মূলত প্রক্সি গোষ্ঠী, গোপন অভিযান এবং সীমিত প্রতিক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে—তাদের আঞ্চলিক মিত্রদের ওপর আক্রমণ হলে ভবিষ্যতে সরাসরি প্রতিক্রিয়া জানাবে ইরান।

গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এর মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি। ইরানের অভিযোগ, আলোচনা চলাকালীন সময়েই তাদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এবং ইসরায়েল লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। ফলে কাগজে-কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে তা কার্যকর হয়নি বলে মনে করছে তেহরান।

ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, পুরোনো যুদ্ধবিরতির কাঠামো পরিবর্তন করা হয়েছে এবং আস্থা পুনর্গঠনের বাস্তব উদ্যোগ না থাকলে তাদের অবস্থান অপরিবর্তিত থাকবে।

বিশ্লেষকদের মতে, নতুন ইরানি নেতৃত্ব আর কেবল প্রতিরোধমূলক কৌশলে সীমাবদ্ধ থাকতে চায় না। বরং সামরিক সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে নিজেদের পক্ষে শক্তির ভারসাম্য বদলানোর চেষ্টা করছে। সাম্প্রতিক হামলাকে তাই অনেকেই নতুন নীতির পরীক্ষামূলক প্রয়োগ হিসেবে দেখছেন।

একই সঙ্গে তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর মধ্যে বাড়তে থাকা মতপার্থক্যকেও কৌশলগতভাবে কাজে লাগাতে চাইছে। তাদের লক্ষ্য এমন একটি পরিস্থিতি তৈরি করা, যেখানে ইরান বা তার মিত্রদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ নেওয়া আরও কঠিন হয়ে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ফটোশুটে অপু বিশ্বাস, রহস্যময় বার্তায় ভক্তদের কৌতূহল

1

সংকট মোকাবেলায় ১০০ কোটি লিটার জ্বালানি মজুত করবে অস্ট্রেলিয়া

2

জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের

3

মিসরের বিপক্ষে ম্যাচের আগে যে কারণে সতর্ক আর্জেন্টিনা

4

মেসি ও আর্জেন্টিনার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা

5

পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন ডা. শফিকুর রহমান

6

পোশাক নয়, অপরাধীর মানসিকতাই যৌন সহিংসতার মূল কারণ

7

আগ্রাসনে ইরানের ক্ষতি ২৭০০ কোটি ডলার

8

১৯ বছর পর বিএনপি সরকারের প্রথম বাজেট আজ

9

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

10

ফ্রান্সকে হারিয়ে ইয়ামালের পোস্ট , কী লিখলেন এই তারকা?

11

বন্ধ কারখানা সচল করতে বিশেষ তহবিল হচ্ছে

12

নিউজিল্যান্ডকে ৩–১ গোলের ব্যবধানে হারিয়েছে মিসর

13

ছুটির দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

14

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

15

ব্রণ দাগ দূর করার সহজ প্রাকৃতিক উপায়

16

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিন দেশের বর্ণাঢ্য আয়োজন

17

আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করবে পরীমণি

18

খেলোয়াড় সংকটে বার্সেলোনার ম্যাচ বাতিল

19

নকআউটে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? জেনে নিন

20