ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

অর্থমন্ত্রীর লাল ব্রিফকেসে কী থাকে, ইতিহাস ও রহস্য

সংগৃহীত ছবি

জাতীয় বাজেট ঘোষণার অন্যতম আকর্ষণ হলো অর্থমন্ত্রীর হাতে থাকা লাল ব্রিফকেস। এবারও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করতে সংসদে প্রবেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে তিনি তার প্রথম বাজেট ঘোষণা করতে যাচ্ছেন।

প্রতিবছর বাজেট ঘোষণার আগে অর্থমন্ত্রী একটি বিশেষ ব্রিফকেস হাতে সংসদে প্রবেশ করেন। সময়ের সঙ্গে ব্যক্তি বদলালেও এই রীতি আজও অপরিবর্তিত রয়েছে। এই ব্রিফকেস কেন ব্যবহার করা হয়, এর ইতিহাস কী এবং এর ভেতরে আসলে কী থাকে—তা নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতূহল।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, এই ব্রিফকেস ব্যবহারের সূচনা উনিশ শতকের যুক্তরাজ্যে। ১৮৬০ সালে তৎকালীন ব্রিটিশ বাজেটপ্রধান উইলিয়াম ই. গ্ল্যাডস্টোন লাল রঙের একটি স্যুটকেসে বাজেটের গুরুত্বপূর্ণ নথি নিয়ে সংসদে প্রবেশ করেন। সেই সময় থেকেই ধীরে ধীরে বাজেট উপস্থাপনার সঙ্গে এই লাল ব্রিফকেসের রীতি জনপ্রিয় হয়ে ওঠে।

‘বাজেট’ শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ‘বোগেট’ থেকে, যার অর্থ থলে বা ব্যাগ। অতীতে দেশের আয়-ব্যয়ের হিসাব থলেতে ভরে আইনসভায় উপস্থাপন করা হতো বলেই এই নামের প্রচলন ঘটে।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা আকবর আলি খানের বই বাংলাদেশে বাজেট: অর্থনীতি ও রাজনীতি অনুযায়ী, শিল্পবিপ্লবের পর অর্থনীতি বড় আকার ধারণ করলে সাধারণ মানিব্যাগে বাজেট নথি রাখা সম্ভব হচ্ছিল না। তখন থেকেই বড় আকারের ব্রিফকেসের ব্যবহার শুরু হয়।

বইটিতে আরও বলা হয়েছে, বাজেট ঘোষণার আগে কর পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা অত্যন্ত জরুরি। কারণ এসব তথ্য আগে থেকে ফাঁস হলে বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে। তাই বাজেট নথি নিরাপদ রাখতে ব্রিফকেস ব্যবহারের রীতি চালু হয়।

প্রথমদিকে যুক্তরাজ্যে বাজেট নথি বহনের জন্য যে ব্রিফকেস ব্যবহার করা হয়েছিল, সেটি বহু বছর বিভিন্ন অর্থমন্ত্রীর হাতে ব্যবহৃত হয়েছে। সময়ের সঙ্গে এর রঙ পরিবর্তন হলেও লাল ব্রিফকেসই সবচেয়ে বেশি পরিচিত প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে লাল ব্রিফকেস শুধু একটি ব্যাগ নয়, বরং জাতীয় বাজেট উপস্থাপনার একটি ঐতিহ্যবাহী প্রতীক হিসেবে বিবেচিত হয়, যা অর্থনীতির গুরুত্বপূর্ণ ঘোষণার গোপনীয়তা ও মর্যাদাকে নির্দেশ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় ভারত ও চীনের

1

চাহিদা কমায় দেশে নেই লোডশেডিং

2

ওষুধের বিজ্ঞাপনের ছয় হাজার কোটি টাকা ডাক্তারের পকেটে

3

উত্তর আমেরিকায় ইতিহাস গড়ল বনলতা এক্সপ্রেস

4

মামুনুল হকের সঙ্গে ইরানের হাইকমিশনারের সাক্ষাৎ

5

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

6

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

7

খেলোয়াড় থেকে দলের মালিক দ.আফ্রিকার তিন তারকা

8

কাতার নয়, অন্য কোনো দেশেও যেতে রাজি নন শেখ হাসিনা

9

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

10

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

11

নেপালে জেন জি বিক্ষোভে নিহত ১৯

12

ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণে নিহত ২০

13

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

14

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

15

জুলাই শহীদ তালিকায় কারসাজির অভিযোগ

16

আমরা ফেল করতে আসিনি: সংস্কৃতিমন্ত্রী

17

ইরানে মার্কিন হামলার প্রভাবে বাড়ছে জ্বালানি তেলের দাম

18

আন্তর্জাতিক ক্রিকেটে ১১ বছর পূর্ণ করলেন মোস্তাফিজুর রহমান

19

৫ বিভাগে কালবৈশাখীর সতর্কবার্তা

20