ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

উৎপাদনে ফিরছে ডিএপি সার কারখানা

ডিএপি সার কারখানা |সংগৃহীত

সাময়িক বন্ধ থাকার পর দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার উৎপাদনকারী কারখানা আবারও উৎপাদনে ফিরছে। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) শনিবার (৯ মে) থেকে পুনরায় উৎপাদন শুরু করবে।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যামোনিয়া সরবরাহে সংকট তৈরি হওয়ায় গত ১৮ এপ্রিল উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছিল প্রতিষ্ঠানটি। তবে বর্তমানে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় উৎপাদন পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএপিএফসিএলের ব্যবস্থাপক (প্রশাসন) ও বিভাগীয় প্রধান আলমগীর জলিল শুক্রবার (৮ মে) বলেন, কাফকো আবার উৎপাদনে ফেরায় অ্যামোনিয়া সরবরাহ পুনরায় শুরু হয়েছে। কিছু পরিমাণ অ্যামোনিয়া মজুত করার পর শনিবার সকাল থেকে কারখানা চালু করা হবে এবং দুপুর নাগাদ উৎপাদন শুরু হবে।

তিনি আরও জানান, ডিএপি কারখানাটি শুরু থেকেই চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে উৎপাদন চালিয়ে আসছে। গ্যাস সংকটের কারণে দুইটি কারখানা বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহ বন্ধ হয়ে যায়, যার ফলে ডিএপি উৎপাদনও বন্ধ হয়ে যায়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি নিয়ন্ত্রিত ডিএপিএফসিএল ২০০৬ সাল থেকে বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। দেশের কৃষি খাতে সুষম সার সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে কারখানাটি। এর দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) মিলিয়ে দৈনিক উৎপাদন সক্ষমতা ৮০০ টন।

এদিকে কাফকোর চিফ অব অপারেশন ফারুক আহমেদ জানান, সরকারি সিদ্ধান্তে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় ৪ মার্চ থেকে উৎপাদন স্থগিত ছিল। পরে ১ মে গ্যাস সরবরাহ চালু হলে ২ মে থেকে আবার উৎপাদন শুরু হয়। বর্তমানে দৈনিক প্রায় এক হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে, যা ডিএপি কারখানার জন্য অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক করতে সহায়তা করছে।

উল্লেখ্য, সরকারি নির্দেশনায় গত ৪ মার্চ থেকে কাফকো ও সিইউএফএলের উৎপাদন বন্ধ ছিল। পরে কাফকো চালু হলেও সিইউএফএল এখনো বন্ধ রয়েছে। কাফকোর উৎপাদন পুনরায় শুরু হওয়ায় ডিএপি সার কারখানার উৎপাদনও স্বাভাবিক অবস্থায় ফিরছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখে আলমিরনের বিশ্বকাপ অনিশ্চিত

1

তিনদিনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র জমা প্রায় ৯০০

2

লম্বা চুল মিস করেন হালান্ড, ব্রাজিলবধ নিয়েও মুখ খুললেন

3

সারা দেশে হামের সংক্রমণ ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

4

মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে

5

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি কার্যক্রম শুরু ১২ মে

6

অনলাইন-অফলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

7

জনগণের চাহিদায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

8

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

9

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

10

কোয়ার্টার ফাইনালে না উঠলে পরেরবারই বিশ্বকাপ জেতে ব্রাজিল, ইত

11

২০২৭ হজের রোডম্যাপ প্রকাশ করল ধর্ম মন্ত্রণালয়

12

হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

13

মেসিকে টপকাতে পারবেন কি এমবাপ্পে

14

মেসির সঙ্গে ফাইনালে দেখা হলে কি করবেন এমবাপ্পে

15

আ.লীগের সাবেক এমপি রুমী গ্রেফতার

16

হাদি হত্যা ইস্যুতে বিস্ফোরক দাবি মমতার

17

২০২৬-২৭ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে

18

বিশ্বকাপে ব্রাজিলের ভরাডুবি নিয়ে চাঞ্চল্যকর দাবি পেলে কন্যার

19

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

20