ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

ঈদ যাত্রার দ্বিতীয় দিনের ট্রেনের টিকিট বিক্রি আজ

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে যাত্রীদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে। এবারও যাত্রীদের সুবিধার জন্য শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়। একইদিন দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি চালু করা হয়েছে।

ঈদযাত্রা ব্যবস্থাপনার অংশ হিসেবে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট পাঁচ দিনের জন্য বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট আগে থেকেই ১৩ মে বিক্রি করা হয়েছে। এরপর ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে’র টিকিট ১৭ মে বিক্রি করা হচ্ছে।

ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। ওই দিন ৩১ মে’র টিকিট পাওয়া যাবে। এছাড়া ২২ মে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট বিক্রি করা হবে।

রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, একজন যাত্রী সর্বোচ্চ একবার অগ্রিম টিকিট কিনতে পারবেন এবং প্রতিবার সর্বাধিক চারটি টিকিট সংগ্রহের সুযোগ থাকবে। তবে ঈদের অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।

যাত্রীদের চাপ সামলাতে উচ্চ শ্রেণি ছাড়া মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট ঈদের দিন স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ এবং ৩০ মে’র টিকিট বিক্রির সময়সূচি পরবর্তীতে নির্ধারণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি অবসর নেওয়ায় বাতিল আর্জেন্টিনার এশিয়া সফর

1

বিশ্বকাপ জিতেই প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাঙলেন নিকো উইলিয়ামস

2

আদ-দ্বীনের জবাবে অসন্তুষ্ট স্বাস্থ্যমন্ত্রী

3

ইউরোপ সফরে বাংলাদেশ দলে যোগ দিলেন হামজা

4

নাসির-তামিমা দম্পতি মামলায় খালাস পেলেন

5

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার, বললেন ক্রীড়

6

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পর

7

ওয়াদা ভঙ্গের পরিণতি ভালো হয়নি: নাহিদ ইসলাম

8

বিশ্বে সপ্তম দূষিত শহর ঢাকা

9

ফারাক্কা বাঁধ বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি: মির্জা ফখরুল

10

৩১ অক্টোবর লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্

11

নতুন পে স্কেল নিয়ে হিসাব-কিতাব চলছে: অর্থমন্ত্রী

12

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

13

ভাসমান হাসপাতাল ও ওয়াটারবাসের মডেল পরিদর্শন

14

ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক

15

ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

16

স্ত্রীর পরকীয়া ধরতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন

17

এফডিআরের ৬২ কোটি টাকা সিইওর কবজায়

18

কম বয়সে চুল পাকা, বংশগত কারণ নাকি ভিটামিনের ঘাটতি?

19

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি, যা ঘটেছিল

20