অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার ৯ দেশ

ছবি: সংগৃহীত




বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে আফ্রিকার দলগুলো। প্রথমবারের মতো এক আসরে মহাদেশটির ৯টি দেশ নকআউট পর্বে জায়গা করে নিয়েছে।

নকআউটে ওঠা আফ্রিকার দলগুলো হলো মরক্কো, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, আইভরি কোস্ট, ঘানা, কেপ ভার্দে, মিশর, ডি আর কঙ্গো এবং আলজেরিয়া।

এর আগে কোনো বিশ্বকাপে এত বেশি আফ্রিকান দল নকআউটে খেলতে পারেনি। অতীতে সর্বোচ্চ ছয়টি ভিন্ন আফ্রিকান দেশ বিভিন্ন আসরে নকআউট পর্বে খেলার সুযোগ পেয়েছিল। ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে দুটি করে আফ্রিকান দল শেষ ষোলো নিশ্চিত করেছিল।

সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও দলটি দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। ডি আর কঙ্গোর নকআউট পর্বে ওঠাও এবারের অন্যতম বড় বিস্ময়। শেষ ৩২-এর লড়াইয়ে দলটির প্রতিপক্ষ ইংল্যান্ড।

আলজেরিয়ার নকআউটে ওঠার গল্পও ছিল নাটকীয়। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়াদ মাহরেজের জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। সেই জয়ের সুবাদেই তারা নিশ্চিত করে নকআউট পর্বের টিকিট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই লিটার দুধ দিয়ে মুখ ধুয়ে ব্রাজিল থেকে আর্জেন্টিনার সমর্থ

1

মা যখন বাবার দায়িত্বে

2

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

3

ব্রাজিলকে বিদায় দেওয়া সেই গণক দেখলেন তার নিজের দেশের বিদায়

4

ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে আসছে পেইড ফিচার

5

মুসলিমরা আমাকে ভোট দেয়নি, মমতাকে দিয়েছে ; শুভেন্দু

6

জিম্বাবুয়েতে ওয়ানডেতে ৮২৩ রানের টার্গেট

7

প্রবীণ নারীদের একাকিত্ব ও সংকট

8

নতুন পে স্কেল ও শতভাগ উৎসব ভাতার দাবিতে শিক্ষকদের কর্মসূচি

9

বিশ্বনাথে সড়কের পাশে পড়েছিল নবজাতক

10

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

11

আরও তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

12

গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

13

১০ ব্যাংকেই ৭৪ শতাংশ খেলাপি ঋণ

14

মেসির ট্যাকল নিয়ে ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

15

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুশ্চিন্তায় উপসাগরীয় দেশগুলো

16

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

17

যুদ্ধবিরতি ভেঙে লেবাননে ইসরাইলি হামলা নিহত ৪১

18

স্পেসএক্স-টেসলা একীভূত মাস্কের মেগা প্ল্যান

19

এক দিনেই শেষ জিদানের প্রথম ম্যাচের সব টিকিট

20