ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে। এতে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি আরও বলেন, কমিশনের লক্ষ্য হলো একটি সুষ্ঠু নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলা, যেখানে শুধু একটি নির্বাচন নয় বরং ভবিষ্যতের সব নির্বাচনই শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, অতীতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অনেক সহিংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা তীব্র হয়ে ওঠে এবং অনেক সময় একই এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘর্ষ দেখা দেয়।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারে না। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সবার সহযোগিতা প্রয়োজন।

নাসির উদ্দিন জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে জনসচেতনতা বাড়াতে নির্বাচন কমিশন ব্যাপক প্রচারণা চালানোর পরিকল্পনা নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালে খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা

1

ভয়াবহ আত্মঘাতী হামলায় মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

2

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’

3

৫ জেলার জন্য কালবৈশাখীর সতর্কবার্তা

4

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে অবদান রাখা শীর্ষ ৫ ফুটবলার

5

আজকের স্বর্ণের দাম

6

দেশে আর অগণতান্ত্রিক কর্মকাণ্ড হবে না: জয়নুল আবদিন ফারুক

7

ইসরাইল ও লেবাননে রাতভর চলেছে হামলা

8

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

9

হরমুজ প্রণালি ছেড়েছে ৩ জ্বালানিবাহী ট্যাংকার

10

এইচএসসিতে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

13

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

14

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

15

ইরানে নতুন বিমান হামলার চিন্তায় যুক্তরাষ্ট্র

16

হাইপারসনিক ‘ডার্ক ইগল’ ক্ষেপণাস্ত্র আনছে যুক্তরাষ্ট্র

17

শুভেন্দুর সহকারীকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেফতার

18

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

19

বিজেপি সভাপতিকে চিঠি দিলেন তারেক রহমান

20