অনলাইন ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কী ছিল সেই ব্যাগে?

ছবি: সংগৃহীত



২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আর্জেন্টিনা জাতীয় দলের ড্রেসিংরুমে তৈরি হয়েছিল এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত। শিরোপা নির্ধারণী ম্যাচের কয়েকদিন আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়ে চমকে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা ও ইংলিশ ফুটবলার কেলসি-রোজ বাওয়ার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ভিডিওর সুবাদে মেসির এই মহৎ উদ্যোগের বিষয়টি প্রকাশ্যে আসে।

কেলসি নিজেও ইংলিশ ক্লাব বোর্নমাউথের নারী দলের একজন ডিফেন্ডার। দুই ফুটবলারের সম্পর্কের বিষয়টি বেশ আগে থেকেই প্রকাশ্যে ছিল। এক ভিডিওতে কেলসি সেনেসির পাওয়া উপহারটি সবার সামনে আনেন। উপহারের মূল আকর্ষণ ছিল একটি বাদামি রঙের ব্যক্তিগতকৃত (কাস্টমাইজড) ব্যাগ। ব্যাগের সামনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের নাম খোদাই করা ছিল।


আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে– দলের সব সতীর্থকে ওই উপহার দিয়েছেন মেসি। ব্যাগের ভেতরে কী ছিল, তাও একে একে বলতে শুরু করেন সেনেসির বান্ধবী বোয়ার্স– ‘আমি দারুণ কিছু আপনাদের দেখাতে হবে, যা আপনারা পছন্দ করবেন। কাস্টম করা ব্যাগটি মার্কোস চ্যাম্পিয়নশিপ শেষে নিয়ে এসেছে এবং এতে তার নাম লেখা। এটি তার সতীর্থের কাছ থেকে, সকলকে দেওয়া মেসির উপহার।’

ব্যাগের ভেতরে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় মাতে রাখার জন্য সোনালী রঙের একটি থার্মাল ফ্লাস্ক (স্ট্যানলি থার্মোস), যা মেসির নিজস্ব ব্রান্ডের তৈরি। এরসঙ্গে মিলিয়ে একটি কাপ এবং চামচ দেওয়া হয়। এ ছাড়া আর্জেন্টিনার ঐতিহ্যবাহী চা পাতার (ইয়ার্বা) প্যাকেজ ছিল ওই ব্যাগে। উপহারগুলো দেখাতে দেখাতে বোয়ার্স বলতে থাকেন, ‘মার্কোস এসব আমাকে নিরাপদে রাখতে দিয়েছিল এবং বলেছিল মায়ামিতে গিয়ে যেন ফেরত দিই।’

আর্জেন্টাইন সংস্কৃতিতে মাতে কেবল একটি পানীয় নয়, এটি বন্ধুত্ব, ঐক্য এবং একসঙ্গে সময় কাটানোর প্রতীক। দীর্ঘদিন ধরে জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে আড্ডায় মাতে ভাগাভাগি করে পান করার এই ঐতিহ্য রয়েছে। সেই সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এবং ফাইনালের আগে দলের ভেতর বাড়তি অনুপ্রেরণা ও ঐক্য বাড়াতে সতীর্থদের জন্য এমন স্মরণীয় উপহার বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সতীর্থদের দেওয়া মেসির উপহারের বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা। এর মাধ্যমে বিশ্বকাপের সময়ে জাতীয় দলের অভ্যন্তরীণ পরিবেশের একটি বিশেষ দিক সবার সামনে উঠে আসে। দলের প্রতিটি সতীর্থের জন্য মেসির পক্ষ থেকে একটি বিশেষ উপহার, যা ছিল দলটির অন্যতম প্রধান একটি রীতির প্রতীক।


প্রসঙ্গত, টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিক ও একের পর এক ঘুরে দাঁড়ানোর গল্প লিখে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনাল খেলেছে আর্জেন্টিনা। তবে স্পেনের বিপক্ষে ফাইনালে ন্যূনতম লড়াইও দেখাতে পারেনি মেসি-আলভারেজরা। নিয়ন্ত্রিত ও পজেশন নির্ভর ফুটবলে প্রতিপক্ষকে প্রায় পুরো সময় আটকে রেখে ১০৬ মিনিটে ফেররান তোরেসের একমাত্র গোলে স্পেন চ্যাম্পিয়ন হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কাছে পুরো বিষয়টিই এক বিশাল প্রহসন: মেসির গোল্ডেন বল না

1

পারস্য উপসাগরে আটকা ২০ হাজার নাবিক

2

১৩ অঞ্চলে ঝড়ের আশঙ্কা: নদীবন্দরে সতর্ক সংকেত জারি

3

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

4

নিরাপত্তা চুক্তি ছাড়া নেতানিয়াহুর সাথে বৈঠক নয়: জোসেফ আউন

5

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

6

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

7

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন, জেনে নিন

8

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

9

ধানি জমিতে রঙিন আম চাষে সাফল্য

10

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

11

ইরানের সঙ্গে আমিরাতের শক্তির কোনো তুলনা হয় না

12

গরমে ত্বকের যত্নে ঘরোয়া উপায়

13

নতুন পে-স্কেল বাস্তবায়নে ধাপভিত্তিক পরিকল্পনা

14

চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

15

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলতে পিটিশন, লাখো ভক্তের স

16

হরমুজ প্রণালীতে আবারও বাড়ছে জাহাজ চলাচল

17

ভারতে তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে ১৬ জনের মৃত্যু

18

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

19

বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে নজরদারি চালাবে ডিএমপি

20