ডেস্ক রিপোর্টার
প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু বুধবার

সংগৃহীত ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার মধ্য দিয়ে সৌদি আরবের মিনা প্রান্তরে সমবেত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসল্লি। সোমবার ভোর থেকেই “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মক্কা ও মিনার পরিবেশ। ইহরামের সাদা পোশাকে আল্লাহর দরবারে আত্মসমর্পণের অনন্য দৃশ্য সৃষ্টি হয়েছে পুরো এলাকাজুড়ে।

রোববার এশার নামাজের পর থেকেই হজযাত্রীরা ধাপে ধাপে মক্কা থেকে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেন। হজের বিধান অনুযায়ী, মিনায় অবস্থান করে হাজিরারা মূল আনুষ্ঠানিকতার জন্য নিজেদের প্রস্তুত করেন এবং জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরসহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেন।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে এসেছেন। তাদের সঙ্গে দেশটির অভ্যন্তরীণ আরও কয়েক লাখ মুসল্লি হজে অংশ নিচ্ছেন। হাজিদের মিনায় নেওয়া এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানায় মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার মিনায় অবস্থানের পর আগামীকাল বুধবার সূর্যোদয়ের পর হাজিরা যাবেন আরাফাতের ময়দানে। সেখানে হজের খুতবা শোনা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব। সূর্যাস্তের পর হাজিরারা রওনা হবেন মুজদালিফার উদ্দেশে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে রাতযাপন করবেন তারা।

পরদিন মিনায় ফিরে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুণ্ডন এবং কাবা শরিফে তাওয়াফ ও সাফা-মারওয়া সায়ির মধ্য দিয়ে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন হাজিরা। ১১ ও ১২ জিলহজ মিনায় অবস্থান করে জামারায় কঙ্কর নিক্ষেপের পর বিদায়ী তাওয়াফের মাধ্যমে শেষ হবে পবিত্র হজ।

এদিকে মিনাআরাফাত এলাকায় তীব্র গরম বিরাজ করছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাজিদের সুরক্ষায় অতিরিক্ত শেড, মিস্ট ফ্যান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। গরমজনিত অসুস্থতা এড়াতে হাজিদের নিয়মিত পানি পান ও ছাতা ব্যবহারের পরামর্শ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাপক নজরদারি কার্যক্রম চালাচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হাজিদের আবাসন, পরিবহন, তাঁবু ও সেবাকেন্দ্র তদারকিতে ইতোমধ্যে হাজার হাজার পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনের জোড়া গোলে উড়ন্ত সূচনা ইংল্যান্ডের

1

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

2

শতভাগ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো

3

আগামী সপ্তাহে ইসলামাবাদে বসতে পারে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা

4

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

5

ব্রাজিলকে হারিয়ে জাপান বিশ্বসেরা হতে চায়

6

ইরানকে ঘিরে নতুন কৌশলগত জোট

7

যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছ

8

মে মাসে কালবৈশাখী, তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের শঙ্কা

9

শুভেন্দু অধিকারীর পিএস চন্দ্রনাথ রথ হত্যা ঘিরে উত্তপ্ত পশ্চি

10

ছিনতাইকারীর টানাহেঁচড়ায় আহত নারী ৪ দিন পর মারা গেলেন

11

শরনার্থী শিবির থেকে বিশ্বকাপের মহাকাব্য : লুকা মদরিচের অবিস

12

অবসর ঘোষণা থেকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা-মেসির অবিশ্বাস্য

13

পারিবারিক গল্প নিয়ে আসছে ঈদের নাটক ওয়ারিশ

14

ইতিহাসে নতুন রেকর্ড বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম

15

দুর্ভেদ্য স্পেনের সামনে ছন্দে থাকা বেলজিয়াম, সেমিফাইনালের লড়

16

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

17

বাংলাদেশে রোহিঙ্গা সংখ্যা প্রায় ১১.৮৯ লাখ

18

ঘুমানোর আগে ফোন দেখার অভ্যাস ছাড়বেন যেভাবে

19

সয়াবিন তেলের দাম বাড়ল

20