ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ শেষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হচ্ছে শ্রেণি কার্যক্রম। আগামী ৭ জুন (রোববার) থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। দীর্ঘ ছুটির পর লাখো শিক্ষার্থী আবারও শ্রেণিকক্ষে ফিরবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হচ্ছে ৪ জুন। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৭ জুন থেকে পুনরায় খুলছে।

শিক্ষাপঞ্জির তথ্য অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের অবকাশ উপভোগ করেছে। ২১ মে ছিল এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। পরদিন থেকে সাপ্তাহিক ছুটি শুরু হওয়ায় শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটির আমেজে ছিল।

তবে দেশের মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছুটি আরও কিছুদিন অব্যাহত থাকবে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোর ছুটি ২৪ মে থেকে শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরবর্তী সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে এসব মাদরাসায় পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে।

ফলে মাদরাসার শিক্ষার্থীরা নির্ধারিত অবকাশ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছে। অন্যদিকে সাধারণ শিক্ষা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৭ জুন থেকেই নতুন উদ্যমে পাঠদান কার্যক্রমে অংশ নেবে।

দীর্ঘ বিরতির পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কাছে পুরো বিষয়টিই এক বিশাল প্রহসন: মেসির গোল্ডেন বল না

1

বিশ্বের ৭২ দেশের কারাগারে ২১ হাজারের বেশি পাকিস্তানি

2

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

3

পাকিস্তানের ভূমিকায় ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

4

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

5

সেপ্টেম্বরের ২৫ দিনে ১১৪ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৭০ হাজার

6

জুলাইয়ে কখনোই বিশ্বকাপ জেতেনি আর্জেন্টিনা

7

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী, ১২ বছর পর জীবিত শনাক্ত সেই

8

নেইমারের জার্সি উপহার পেয়ে সমর্থকদের হেনস্থার শিকার শিশু

9

ইরান ইস্যুতে যুদ্ধে না জড়ানোর অবস্থান পুনর্ব্যক্ত করলো ফ্রান

10

মাথা নত করে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপান কোচ

11

দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর

12

মার্কিন পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি

13

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

14

প্রতারণা মামলায় ফের গ্রেফতার তৌহিদ আফ্রিদি

15

বাঁধনের খোঁজ নিতে বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

16

৮ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মেটা

17

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

18

স্থায়ী ঠিকানা না থাকায় আটকে গেল শিক্ষক পদে নিয়োগ

19

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতা জিয়াউল হকের মৃত্যু

20