ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ায় কনসার্টে মাতাবেন রুনা লায়লা

উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা তার সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ায়। এ উপলক্ষে মেলবোর্নে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ কনসার্ট, যেখানে তিনি গান পরিবেশন করবেন।

আগামী ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের এই কনসার্ট। আয়োজনে রয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)। এই আয়োজনে রুনা লায়লার সঙ্গে মঞ্চে পারফর্ম করবে ইমন চৌধুরীর ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’।

প্রায় এক দশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন রুনা লায়লা। তবে মেলবোর্নে এবারই প্রথম পারফর্ম করবেন তিনি। আয়োজকরা জানিয়েছেন, এটি হবে তার সংগীতযাত্রার এক বিশেষ উদযাপন।

এর আগে আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ নাইট’ নামের আরেকটি কনসার্ট। এই আয়োজনে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি পারফর্ম করবেন শিল্পী পিন্টু ঘোষ।

রুনা লায়লা জানান, দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ায় ফিরে দর্শকদের সামনে গান পরিবেশন করতে যাচ্ছেন তিনি। তার মতে, এবারের দুটি কনসার্ট বড় পরিসরে আয়োজন করা হয়েছে এবং দর্শকের প্রিয় গানগুলোই তিনি পরিবেশন করবেন।

ইমন চৌধুরী বলেন, এই আয়োজন নিয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত। দর্শকদের জন্য জনপ্রিয় গান পরিবেশন করার পরিকল্পনা রয়েছে তাদের।

আয়োজকদের ভাষায়, এটি শুধু একটি কনসার্ট নয়, বরং রুনা লায়লার সংগীতজীবনের স্মরণীয় একটি অধ্যায় হয়ে থাকবে। ভক্তদের জন্য এই আয়োজন হতে যাচ্ছে এক নস্টালজিক ও আবেগঘন সংগীত অভিজ্ঞতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

1

তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকিতে শিশু ও বয়স্করা

2

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

3

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

4

আর্জেন্টিনা–মিশর ম্যাচে ‘ইচ্ছাকৃত পক্ষপাতের কোনো প্রমাণ পাইন

5

মমতাকে খোঁচা দিলেন শুভেন্দু

6

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে

7

হামের উপসর্গে একদিনে ১৬ শিশুর মৃত্যু

8

শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ

9

তৃতীয় হয়েও নকআউটে সেনেগাল, ইরানের হৃদয়ভাঙা বিদায়

10

পুশইন ঠেকাতে সীমান্তে কড়া সতর্কতায় বিজিবি

11

প্রধানমন্ত্রীর নির্দেশনায় তনু হত্যা মামলায় নতুন গতি

12

ঢাকায় বৃষ্টি নেই, তাপমাত্রা অপরিবর্তিত

13

নারী সংরক্ষিত আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপির

14

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববি

15

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে

16

ট্রাম্পের বলরুম প্রকল্পের ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার

17

জাপান ম্যাচ ঘিরে ব্রাজিলিয়ানদের মন বসছে না অফিসে

18

ইরান-যুক্তরাষ্ট্র সংলাপে ‘সতর্ক আশাবাদী’ পাকিস্তান

19

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

20