ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দেশে বেসরকারি ঋণ প্রবৃদ্ধিতে বড় ধস

সংগৃহীত

দেশের অর্থনীতিতে বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডের অন্যতম প্রধান উৎস বেসরকারি খাতের ঋণ প্রবাহে বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, মার্চ শেষে বেসরকারি খাতে ঋণের বার্ষিক প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৭২ শতাংশে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চ মাস শেষে বেসরকারি খাতে বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৭২ কোটি টাকা, যেখানে এক বছর আগে এই অঙ্ক ছিল ১৭ লাখ ১৯ হাজার ৫১২ কোটি টাকা। ফেব্রুয়ারি ও জানুয়ারিতেও এই প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরেই সীমাবদ্ধ ছিল, যা আগে থেকেই নিম্নমুখী ধারার ইঙ্গিত দিচ্ছিল।

অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, উচ্চ সুদহার, আস্থা সংকট, খেলাপি ঋণের চাপ এবং ব্যাংকগুলোর ঝুঁকি এড়ানোর প্রবণতা এই পরিস্থিতির প্রধান কারণ। বর্তমানে ব্যাংকঋণের সুদহার ১৪ থেকে ১৫ শতাংশে পৌঁছেছে, যা বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।

ব্যবসায়ীদের মতে, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি ভোক্তা চাহিদা না বাড়ায় নতুন বিনিয়োগ বা কারখানা সম্প্রসারণে ঝুঁকি নিতে আগ্রহী হচ্ছেন না উদ্যোক্তারা। এর সঙ্গে জ্বালানি সংকট ও আন্তর্জাতিক অস্থিরতাও ব্যবসায়িক পরিবেশকে আরও চাপের মুখে ফেলেছে।

নিট পোশাকশিল্প খাতের উদ্যোক্তারা জানিয়েছেন, উচ্চ সুদহারের কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং অনেক প্রতিষ্ঠান সম্প্রসারণ পরিকল্পনা স্থগিত রাখতে বাধ্য হচ্ছে। তাদের মতে, বিনিয়োগ সচল রাখতে সুদহার সহনীয় পর্যায়ে আনা জরুরি।

এদিকে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমলেও সরকারের ব্যাংকঋণ বৃদ্ধি পাচ্ছে। ফলে ব্যাংকগুলোর অর্থের একটি বড় অংশ সরকারি খাতে চলে যাচ্ছে, যা বেসরকারি খাতে ঋণপ্রবাহ আরও সংকুচিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ ব্যাংক বিনিয়োগ পরিস্থিতি উন্নত করতে কিছু নীতিগত পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে বড় ব্যবসায়ী গোষ্ঠীর ঋণসীমা বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের জন্য পুনর্গঠন সুবিধা এবং বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠনের উদ্যোগ উল্লেখযোগ্য।

বিশ্লেষকদের মতে, বর্তমান ধারা অব্যাহত থাকলে এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড, শিল্প উৎপাদন ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং অর্থনীতিতে স্থবিরতার ঝুঁকি তৈরি হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের

1

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্রতর

2

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

3

চোটে বিশ্বকাপে ছিটকে পড়ার শঙ্কায় গ্যানাব্রি

4

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

5

যেসব কারণে মমতার দলের ভরাডুবি

6

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

7

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে ঈদযাত্রা শুরু

8

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না : সিইসি

9

হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

10

ট্রাম্প-পুতিন বৈঠকে কোনো চুক্তি হয়নি, হতাশ ইউক্রেন

11

আট জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির সতর্কতা

12

জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে সিঙ্গাপুরে অস্ট্রেলিয়ার

13

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

14

চীন সফরে যাচ্ছেন মির্জা ফখরুল

15

ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যা

16

বিশ্বকাপের দুই মাস আগে সৌদি কোচ হার্ভে রেনার্ড বরখাস্ত

17

ময়মনসিংহে ৫৪৯ বোতল ভারতীয় মদসহ আটক ৩

18

পোল্যান্ডে ৫ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

19

শিক্ষার্থীরা রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধের সিদ্ধান্ত

20