ডেস্ক রিপোর্টার
প্রকাশ : শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

৬২ শট করেও গোল পাননি তুরস্কের ফুটবলাররা, চাইলেন ক্ষমা

বিশ্বকাপ ফুটবলে চরম হতাশার মুখে পড়েছে তুরস্ক জাতীয় ফুটবল দল। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দলটি, যা তাদের জন্য বড় ধরনের ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে।

ম্যাচের শুরুতেই দ্বিতীয় মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে তুরস্ক। এরপর পুরো ম্যাচজুড়ে আক্রমণের পর আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি তারা।

প্রথমার্ধের যোগ করা সময়ে প্যারাগুয়ের একজন খেলোয়াড় লাল কার্ড দেখলে প্রতিপক্ষ ১০ জনে নেমে আসে। একজন বেশি নিয়ে দীর্ঘ সময় খেলেও ম্যাচের ফল পরিবর্তন করতে পারেনি তুরস্ক।

পরিসংখ্যান বলছে, শুধু এই ম্যাচেই তুরস্ক ৩২টি শট নেয়, কিন্তু কোনোটি গোলের পরিণতি পায়নি। এর আগের ম্যাচেও ৩০টি শট নিয়েও গোল করতে ব্যর্থ হয় তারা।

সব মিলিয়ে দুই ম্যাচে মোট ৬২টি শট নিয়েও গোল না পাওয়ার মতো বিরল ও হতাশাজনক রেকর্ড গড়ে তুরস্ক। ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপ পরিসংখ্যান সংরক্ষণের পর এটি অন্যতম ব্যর্থ ফিনিশিং হিসেবে ধরা হচ্ছে।

ম্যাচ শেষে তুরস্কের তারকা খেলোয়াড় আর্দা গুলের নিজের ও দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে সমর্থকদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, দল হিসেবে তারা প্রত্যাশা পূরণ করতে পারেননি এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন।

শেষ পর্যন্ত আক্রমণভাগে আধিপত্য থাকলেও কার্যকর ফিনিশিংয়ের অভাবে বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নিতে হলো তুরস্ককে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র প্রশিক্ষণ মামলায় দোষী মার্কিন নারী

1

সৌদি-বাহরাইনকে সংযোগকারী সেতু বন্ধ ঘোষণা

2

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ১৭ দোকান পুড়ে ছাই

3

বিতর্কিত পোস্ট করায় শাস্তি পেলেন করণ কেসি

4

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

5

ইউএনওর হাততালি ঘিরে বিতর্ক

6

আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: বিদায়ের পর রোনালদো

7

এনটিএমসিতে ৩ পদে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

8

আসিফ নজরুলের ছাগল দুইটাই খাওয়া উচিত ছিল: পাটওয়ারী

9

শিশুর শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব

10

দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিক

11

নতুন করে কৌতূহলের জন্ম দিচ্ছে মেসির চিঠির কেটে দেওয়া সেই শব্

12

দুই মাসে ৬০ পদক্ষেপ বাস্তবায়ন

13

আদালতে সোহেল ও তার স্ত্রী

14

বিপজ্জনক যুগে পৃথিবী, জাতিসংঘের সতর্কবার্তা

15

'ইরানের হামলায়' নিহত নারী যোদ্ধা কনিষ্ঠ কুর্দি

16

ঢাকা-সৌদি আরব রুটে ফ্লাইট শুরুর নতুন সময়সূচি

17

রোম পুড়লে নিরো হয়ে বসবো না: ডা. শফিকুর রহমান

18

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, সালমানের সঙ্গে কাজ করলেই হত্য

19

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহে

20