অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

আমার আগে পর্তুগাল কিছুই জেতেনি: বিদায়ের পর রোনালদো

ছবি: সংগৃহীত



ছয় বিশ্বকাপে খেলে সব কটিতেই খালি হাতে বিদায়—ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য সময়টা যারপরনাই হতাশার। তবে এমন বিদায়ের মধ্যেও আত্মতৃপ্তি আছে পর্তুগিজ মহাতারকার। তাঁর দাবি, দেশের হয়ে নিজের সামর্থ্যের সবটুকুই উজাড় করে দিয়েছেন। আর সে কারণেই বিদায়ের মুহূর্তে বিবেকের কাছে নিজেকে নির্ভার মনে হচ্ছে তাঁর।


বিদায়ের পর নিজের জাতীয় দল ক্যারিয়ারের অর্জনের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন রোনালদো। বলেছেন, তাঁর আগে পর্তুগাল কোনো শিরোপাই জেতেনি, অথচ তাঁর সময়ে দল জিতেছে তিনটি ট্রফি।

স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর রোনালদো আরেকবার নিশ্চিত করেছেন, এটিই ছিল তাঁর শেষ বিশ্বকাপ। তবে বিশ্বকাপ জিততে না পারলেও ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপাকেই নিজের কাছে বিশ্বকাপ জয়ের সমান মর্যাদা দেন তিনি, ‘আমি ২০১৬ ইউরো জিতেছি। আমার কাছে সেই শিরোপার মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। সেই অর্জন চিরকাল আমার সঙ্গেই থাকবে। আগামীকাল নতুন একটি দিন, আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

ইউরোর পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগও জিতেছেন রোনালদো। ২৩ বছরের জাতীয় দল ক্যারিয়ারে পাওয়া এসব সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। আমার আগে এই দলের কোনো শিরোপাই ছিল না। তাই আমার খুশি হওয়ারই কথা।’

আগেই বলেছিলেন, এটিই হবে তাঁর শেষ বিশ্বকাপ। ম্যাচের পর আবারও সেটি নিশ্চিত করে রোনালদো বলেন, ‘হ্যাঁ, এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন আমার সামনে ভাবার সময় থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। জীবন তো চলতেই থাকবে। আমি বিবেকের কাছে নির্ভার থেকে বিদায় নিচ্ছি। ফুটবলে কখনো জিততে হয়, কখনো হারতে হয়।’

জাতীয় দলের হয়ে অর্জন নিয়ে গর্বের কথা বললেও বিদায়ের কষ্ট আড়াল করেননি রোনালদো। তিনি বলেন, ‘এভাবে বিদায় নিতে হওয়ায় এখন অবশ্যই খারাপ লাগছে। কিন্তু আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি। আমরা ভালোই খেলেছি, দলের পারফরম্যান্সও খারাপ ছিল না। অবশ্য আরও ভালো করা যেত। তবে স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। আমার বিশ্বাস, তারা ফাইনালে উঠবে, অথবা অন্তত তার খুব কাছাকাছি যাবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রীর আশাবা

1

১৯ বছর পর আলোচনায় মেসি-ইয়ামালের সেই ঐতিহাসিক ছবি

2

যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা

3

আলোচিত চিকিৎসক দম্পতি সুষমা রেজা ও কুশালের বিবাহবিচ্ছেদ

4

এভারেস্টে নতুন ইতিহাস গড়লেন দুই নেপালি পর্বতারোহী

5

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

6

তথ্যযুদ্ধে ভারতের বিপরীতে পাকিস্তানের অপ্রত্যাশিত সাফল্য

7

এটা শাহবাগ-পল্টন না: স্বরাষ্ট্রমন্ত্রী

8

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনার মুখে কড়া জবাব দিলেন মেসির স্ত্র

9

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

10

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

11

মে দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

12

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় প্যারামেডিক নিহত

13

সরকার নয়, যুদ্ধের কারণে জ্বালানি-গ্যাস সংকট: রিজভী

14

শিশুসন্তানকে ‘বিক্রি করে আইফোন’ কেনা সেই বাবা আটক

15

বিশ্বের ৭টি দেশের নামে ‘স্তান’ থাকার কারণ কি?

16

ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?

17

নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

18

গোলদাতার গণ্ডি পেরিয়ে বেলজিয়ামের পথপ্রদর্শক লুকাকু

19

ভাতা বন্ধে হতাশ পশ্চিমবঙ্গের ইমাম পুরোহিতরা

20