ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ২২ জুন ২০২৬, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

হারানো জিনিস ফিরে পাওয়ার দোয়া ও ইসলামিক আমল

জীবনের নানা সময়ে গুরুত্বপূর্ণ বা প্রিয় কোনো জিনিস হারিয়ে যাওয়া স্বাভাবিক ঘটনা। এমন পরিস্থিতিতে মানুষ সাধারণত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে। ইসলামে এ অবস্থায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, “তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।” (সুরা আল-বাকারা: ৪৫) তাই কোনো কিছু হারিয়ে গেলে একজন মুমিনের প্রথম কাজ হলো ধৈর্য ধরা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া।

রাসুলুল্লাহ (সা.) কঠিন পরিস্থিতিতে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। সাহাবি আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত আছে, কোনো বস্তু হারিয়ে গেলে অজু করে দুই রাকাত নফল নামাজ পড়ে তাশাহুদ শেষে একটি বিশেষ দোয়া পড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

দোয়াটি হলো—
يَا هَادِيَ الضَّالِّ، وَرَادَّ الضَّالَّةِ ارْدُدْ عَلَيَّ ضَالَّتِي بِعِزَّتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ

উচ্চারণ: ইয়া হাদিয়াদ দ্বালাল, ওয়া রা-দ্দাদ দ্বাল্লাহ উরদুদ আলাইয়া দ্বাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আত্বায়িকা ওয়া ফাদলিক।

এর অর্থ হলো—হে পথহারাদের পথপ্রদর্শক, হে হারানো বস্তু ফিরিয়ে দানকারী! আপনার ক্ষমতা ও মহিমার উসিলায় আমার হারানো জিনিস ফিরিয়ে দেওয়ার প্রার্থনা করছি। নিশ্চয়ই সবকিছুই আপনার দান ও অনুগ্রহ।

এছাড়া বিপদ বা ক্ষতির সময় আরেকটি দোয়াও পড়া যায়—
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা’জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা।” (সহিহ মুসলিম: ৯১৮)

অর্থ: নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব। হে আল্লাহ, এই বিপদের বিনিময়ে আমাকে উত্তম প্রতিদান দান করুন।

তবে ইসলাম শুধু দোয়ার ওপর নির্ভর করতে বলেনি। হারানো জিনিস খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং প্রয়োজনে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সহায়তা নেওয়াও ইসলামের শিক্ষার অংশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

1

আর্জেন্টিনার বিপক্ষে অন্য কোনো দল এভাবে লড়তে পারত না: কেপ ভা

2

মেসি অবসর নেওয়ায় বাতিল আর্জেন্টিনার এশিয়া সফর

3

ব্যয় কমাতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব ম

4

দীর্ঘ ১১ বছর কেমোথেরাপির পর জানা গেল ক্যানসারই হয়নি

5

ইতিহাস গড়ে রোনালদো বললেন আই এম ব্যাক

6

জ্বালানি আধিপত্যের অভিযোগে যুক্তরাষ্ট্রকে তোপে রাশিয়া

7

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

8

যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি থামেনি, নিহত ১,৪০০ ফিলিস্তিন

9

ভিডিওকলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

10

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনা দলে সেনেসি

11

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা

12

বাংলা সিনেমার উন্নতি কেউ চায় না : শাকিব খান

13

বিশ্বকাপে প্রথম মা-ছেলে জুটি

14

বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করলেন মনোরোগ বিশেষজ্ঞ

15

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

16

সাভারের জুতার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

17

জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

18

সামরিক প্রশিক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা বাড়াবে বাংলাদে

19

চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি প্রত্যাহার

20