ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সিদ্ধান্ত

ফাইল ছবি

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে পরিবহন খাতে। এ পরিস্থিতিতে বাস, ট্রাকসহ সব ধরনের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এখনো ভাড়া নির্ধারণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা শেষে আজই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

এদিকে পরিবহন মালিকরা বলছেন, খাতটি বর্তমানে তীব্র আর্থিক চাপে রয়েছে। বিশেষ করে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি পাওয়ায় পরিবহন পরিচালনা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে আমদানিকৃত যন্ত্রাংশের দামও বৃদ্ধি পেয়েছে, যা যানবাহনের রক্ষণাবেক্ষণ ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।

পরিবহন সংশ্লিষ্ট নেতারা মনে করছেন, এই পরিস্থিতিতে ভাড়া সমন্বয় করা জরুরি হয়ে পড়েছে। তারা সরকারের কাছে দ্রুত, যৌক্তিক এবং বাস্তবসম্মত ভাড়া পুনর্নির্ধারণের আহ্বান জানিয়েছেন, যাতে পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় থাকে এবং যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

সর্বশেষ সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছে সাধারণ যাত্রী থেকে শুরু করে পরিবহন মালিক ও শ্রমিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি নয়, স্থায়ী শান্তিচুক্তি

1

ফিফার ব্যাখ্যা মানতে নারাজ নরওয়ের কোচ

2

টিভিতে আজকের খেলার সময়সূচি

3

স্নাতক পাসেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন শেষ ৩১ অক্ট

4

ঢাকা-সৌদি আরব রুটে ফ্লাইট শুরুর নতুন সময়সূচি

5

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর

6

ডেঙ্গু : আগস্টে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু

7

ইরান-ইসরায়েল উত্তেজনায় তেলের দাম বাড়ল

8

চতুর্থ মেয়াদে লুলার ৫ বড় চ্যালেঞ্জ

9

এক বন্দরেই ২৪ ঘন্টায় ১২ বার হামলা

10

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

11

মে দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

12

ফ্রান্সের বিপক্ষে তারকা খেলোয়াড়কে পাচ্ছে না মরক্কো

13

আজ থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর

14

ইরানে হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু-সেনাপ্রধানের বিরোধ

15

২৪ বিলিয়ন ডলার ছাড় ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

16

চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে

17

নরওয়ের বিপক্ষে জিতবে ব্রাজিল:গণক বিড়াল

18

ইতিহাসে নতুন রেকর্ড বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম

19

স্পেনে নিজের মালিকানাধীন ক্লাবের জার্সিতে সন্তানদের নিয়ে মেস

20