অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

ছবি: সংগৃহীত



 লিওনেল মেসিকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর একটি মন্তব্যকে কেন্দ্র করে ফেসবুকে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই বিতর্কে যেন নতুন মাত্রা যোগ করলেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়! নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে ওমর সানীর সেই মন্তব্যের কৌতুকপূর্ণ এক জবাব দেন তিনি।

সোমবার (১৩ জুলাই) বিকালে ওমর সানীর উদ্দেশে মজা করে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বই দশকে দেখতাম সিনেমায় মৌসুমী ওমর সানীকে চাবুক মারতো। কেন মারতো এখন বুঝেছি।’


জয় এই পোস্ট দেওয়ার পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনরাও ভিন্ন ভিন্ন মত দেন। কেউ জয়ের বক্তব্যকে সমর্থন করছেন, আবার কেউ মনে করেন—‌‘একজন জ্যেষ্ঠ শিল্পীকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করা উচিত হয়নি।’

মূল বিতর্কের সূত্রপাত হয় ওমর সানীর একটি সাম্প্রতিক ভিডিও থেকে। সেখানে তিনি বলেন, ‘মেসি একজন প্রতিবন্ধী। মেসি আমার প্রিয় খেলোয়াড় ছিল। কিন্তু একটা সময় তার জনপ্রিয়তা থাকবে না। দিনদিন তার জনপ্রিয়তা কমতে শুরু করেছে। আর্জেন্টিনা দলেরও জনপ্রিয়তা কমতে শুরু করেছে।’

এরপর প্রকাশিত আরেকটি ভিডিওতে আর্জেন্টিনার সমর্থকদের নিয়েও মন্তব্য করেন সানী। তাঁর ভাষ্য, ‘ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না।’

ওমর সানীর এই দুটি মন্তব্যকে ঘিরেই ক’দিন ধরে সামাজিকমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে। এবার সেই বিতর্কের আগুনে ঘি ঢাললেন শাহরিয়ার নাজিম জয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে অস্থিতিশীল করতে অপশক্তি সক্রিয়: ইউনুছ আহমাদ

1

বিশ্বকাপের শেষ ষোলো চূড়ান্ত, কে কার প্রতিপক্ষ, জেনে নিন

2

রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন

3

মার্কিন অভিযোগ ‘ভিত্তিহীন’ অপবাদ : উত্তর কোরিয়া

4

মানবদেহে রাশিয়ার ক্যানসারের টিকার সফল ট্রায়াল

5

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

ঈদযাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

8

বিশ্বকাপে মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন হ্যারি কেইন

9

ঢাকার ১১ ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ অ্যাপ বাধ্যতামূলক

10

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্ট

11

হামে ৪০% শিশুর মৃত্যু হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই

12

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

13

অর্ডার করেছিলেন আইফোন, পার্সেলে মিলল তেল

14

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস জাইমা রহমান

15

ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়েও চীনে বড় সাফল্য পেলেন না ট্রাম্

16

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

17

ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে

18

গোপালগঞ্জের গ্রামে মেসি–নেইমার ভাস্কর্য ও বিশাল পতাকায় বিশ্ব

19

গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি

20