অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত



বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচের আগে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তার বিশ্বাস, আরেকটি চমক দেখিয়ে ইতিহাস গড়তে পারে আফ্রিকার ছোট্ট দেশটি।

এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে কেপ ভার্দে। অভিষেক আসরেই দলটি নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতোমধ্যে নজর কেড়েছে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবের সঙ্গেও সমতা রেখে শেষ ৩২ নিশ্চিত করেছে তারা।

অন্যদিকে, দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল। তিন ম্যাচে দলের করা আট গোলের মধ্যে ছয়টিই এসেছে মেসির পা থেকে। ফলে কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট আলবিসেলেস্তেরাই।

তবে পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কেপ ভার্দের প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেভেস বলেন, আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে। আমরা জিততেই মাঠে নামব। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু জয়ের ক্ষুধা প্রবল থাকে, তখন অনেক কিছুই সম্ভব।   

তিনি আরও বলেন, কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময় মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে।

নেভেসের মতে, বিশ্বকাপে অংশ নেওয়ার মূল লক্ষ্যই ছিল সেরা দলগুলোর বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণ করা।

তার ভাষায়, আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। সেই ভাগ্যই আমাদের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড় করিয়েছে। তাই আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের ইচ্ছা নিয়েই মাঠে নামব। আমাদের লক্ষ্য একটাই—পরের রাউন্ডে ওঠা।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দে কতটা লড়াই করতে পারে, সেটিই এখন দেখার অপেক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ সুদানে চরম খাদ্য সংকট, ৮০ লাখ মানুষ ঝুঁকিতে

1

লটারিতে সুযোগ পেয়ে একসাথে হজে যাচ্ছেন তিন বোন

2

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

3

বিএনপি সরকারের দ্বিতীয় একনেক বৈঠক আজ

4

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

5

১০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করল চীন

6

ইরানের বিপুল ক্রিপ্টো সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র

7

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার

8

ব্রাজিলের দুর্বলতা নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

9

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

10

আর্জেন্টিনা-জর্ডানের খেলা দেখতে উট বিক্রি!

11

চাঁদাবাজির অভিযোগে এমপি পুত্র সজীব ডিবি হেফাজতে

12

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিব ওয়াহিদের গান

13

ইরানের প্রস্তাবের জবাব দিল যুক্তরাষ্ট্র, পর্যালোচনায় তেহরান

14

মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার ব্রাজিলের মুখোমু

15

হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩

16

মেসি মানে ম্যাজিক, মায়া, মোহ

17

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

18

ভারতে ‘তেলাপোকা পার্টি’ নিয়ে তরুণদের ঝড়

19

ইরান চুক্তির আলোচনায় চাপে আন্তর্জাতিক তেলের দাম

20