অনলাইন ডেস্ক
প্রকাশ : শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

নকআউটে কেপ ভার্দেকে পেল আর্জেন্টিনা, কবে-কখন সেই ম্যাচ? জেনে নিন

ছবি: সংগৃহীত

নকআউটের টিকিট কেটে ফেলেছে অঘটনঘটনপটীয়সী কেপ ভার্দে। এই গ্রুপ থেকে উরুগুয়ে বিদায় নিয়েছে। যার ফলে কেপ ভার্দে গিয়ে পড়েছে আর্জেন্টিনার সামনে। 
আজ সকালে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ভোজিনিয়ার দল। ওদিকে উরুগুয়ে ১-০ গোলে হেরেছে স্পেনের কাছে। 

ম্যাচের আগে ২ বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে সমীকরণটা ছিল এমন, সৌদি আর কেপ ভার্দের ম্যাচ যদি ড্র হয়, তাহলে স্পেনের বিপক্ষে একটা ড্র হলেই হতো তাদের। কিন্তু কোচ মার্সেলো বিয়েলসার দল রীতিমতো হেরেই বসল! 

আর তাতেই নিশ্চিত হয়ে গেছে তাদের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়াটা। সঙ্গে সঙ্গে কপাল খুলে গেছে কেপ ভার্দের। 

ওদিকে আর্জেন্টিনা আগেই গ্রুপ জে-র শীর্ষ দল হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠে গেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে তারা এই জায়গা নিশ্চিত করেছে। ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এখন গ্রুপ এইচ-এর রানার্স আপ দলের মুখোমুখি হবে। সেই হিসেবে কেপ ভার্দেকে পেয়ে গেছেন লিওনেল মেসিরা।  

আর্জেন্টিনা ও কেপ ভার্দের এই ম্যাচ হবে আগামী ৪ জুলাই। সেদিন মিয়ামি স্টেডিয়ামে এই ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ৪টা বাজে।

   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১২ মিনিটের জাদুকর হুলিয়ান আলভারেজ

1

স্পেনে বৈধতার সুযোগ পাচ্ছেন ৫ লাখ অভিবাসী

2

সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

3

ইরান হামলায় ব্যবহৃত হয়েছিল মাস্কের এআই গ্রক

4

শেষ বত্রিশে কে কার মুখোমুখি, জেনে নিন

5

দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস, এখন কেমন আছেন

6

সৌদিতে ৬ মাসে ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

7

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ১৩

8

ইউরোপের বাজারে বাণিজ্য সুবিধা বাড়াতে নেদারল্যান্ডসের সহযোগিত

9

‘আমি এখনও কাঁদছি’-ছেলের অবসরে মেসির মা

10

ইরানে হামলার পরিকল্পনা নিয়ে নেতানিয়াহু-সেনাপ্রধানের বিরোধ

11

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

12

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

13

তারেক রহমানকে নিয়ে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

14

এক দশক পর আবার পরিচালনায় ফিরলেন মৌসুমী

15

ফ্রান্সের নতুন কোচ হলেন জিদান

16

পেলের রেকর্ড ভেঙে এবার মেসির পিছু নিয়েছেন এমবাপ্পে

17

‘মেসিই সর্বকালের সেরা’, বললেন স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার

18

পদ্মায় ট্রলারডুবি, ২৩ গরুসহ নিখোঁজ খামারি

19

মেসি জিতলেই মানুষ ষড়যন্ত্রের গল্প খোঁজে

20