ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের মূল বেতন নির্ধারণ

সংগৃহীত ছবি

মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের (সমমর্যাদাসহ) সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) মূল বেতন পুনর্নির্ধারণ করেছে অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের মাসিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার ৫৪০ টাকা।

এর আগে এসব পদে নিয়োগপ্রাপ্তরা ‘জাতীয় বেতন স্কেল, ২০১৫’-এর নবম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন পেতেন, যেখানে শুরুর বেতন ছিল ২২ হাজার টাকা। নতুন সিদ্ধান্তে তাদের বেতন কাঠামোতে উল্লেখযোগ্য বৃদ্ধি এসেছে।

সম্প্রতি অর্থ বিভাগ এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠায়। এর আগে গত ৩১ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে মতামত জানতে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল।

অর্থ বিভাগের চিঠিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত এপিএস ও পিএসদের ক্ষেত্রে এই বেতন নির্ধারণ কার্যকর হবে। এটি নবম গ্রেডের অষ্টম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে এই বেতন কাঠামোতে কিছু শর্তও যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত মূল বেতনের বাইরে কোনো বার্ষিক বেতন বৃদ্ধি প্রযোজ্য হবে না। তবে বিধি অনুযায়ী অন্যান্য ভাতা তারা পাবেন। একই সঙ্গে তাদের জন্য পেনশন, আনুতোষিক এবং ভবিষ্য তহবিল সুবিধা প্রযোজ্য হবে না।

অর্থ বিভাগ আরও জানিয়েছে, এই নতুন বেতন কাঠামো শুধু সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী ও উপমন্ত্রীর এপিএস-পিএসদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

1

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৬টি পশুর হাট

2

মেসি মানুষ নন, ফুটবলের এলিয়েন

3

শিবির আবারও গুপ্ত রাজনীতিতে ফিরতে চাচ্ছে : রাশেদ খান

4

বেলিংহামের অটোগ্রাফ না নিলে ঘরে ঢুকতে দিতেন না মেয়ে: শাস্ত্র

5

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

6

মাদকের নেশায় বেপরোয়া ছেলে, পুলিশের হাতে তুলে দিলেন মা

7

বিশ্বকাপ দেখতে কর্মকর্তাদের দেরিতে কাজ করার অনুমতি জর্ডানের

8

‘তুমি সারা বিশ্বের লাখো শিশুর অনুপ্রেরণা’, মেসির অবসরে বেকহ্

9

বিশ্বকাপে না খেলেও প্রায় ৯৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ফুটবল

10

এনসিপিতে যোগ দিচ্ছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরিয়ান অপি

11

ইসরাইলের নতুন আমদানি কড়াকড়িতে গাজায় তীব্র খাদ্য সংকট

12

আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত : স্পিকার

13

বিএনপির মনোনয়ন পেলেন না অভিনেত্রী চমক

14

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র

15

ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান সেনাবাহিনী

16

শত্রু মাদ্রিদকে মেসি দিলেন ১ কোটি টাকা

17

চিলিতে রাজকীয় অভ্যর্থনা পেলেন কেপ ভার্দের ‘বিশ্বকাপ নায়ক’ ভো

18

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠক

19

জাতিসঙ্ঘে নতুন নেতৃত্বের বার্তা দিলেন মারিয়া এসপিনোসা

20