অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ফাইনালে উঠলে রেফারি হতে পারবেন না ইংল্যান্ডের কেউ, কিন্তু কেন? জেনে নিন

ছবি: সংগৃহীত



 দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর বিশ্বকাপে শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন । ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় এই দুই দলের কোনো ম্যাচেই আর তাঁদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

আটলান্টায় আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ তো বটেই, ১৯ জুলাই ফাইনালেও তাঁদের রেফারি হিসেবে থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ, ফাইনালে এই দুই দলের মধ্যে যেকোনো এক দল মুখোমুখি হবে স্পেন কিংবা ফ্রান্সের।

সবারই জানা, সম্ভাব্য পক্ষপাতিত্ব এড়াতে ফিফার নিয়ম অনুযায়ী কোনো রেফারিই নিজের দেশের ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন না।

এই নিয়মের কারণে সেমিফাইনালে ম্যাচ পরিচালনা করতে পারছেন না অ্যান্টনি টেলর ও মাইকেল অলিভার। অথচ ইংল্যান্ডের রেফারি হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনায় হাওয়ার্ড ওয়েবের রেকর্ডটি এবার অলিভারই ভেঙেছেন। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাস এবং ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের রেশ ধরে আর্জেন্টিনার কোনো ম্যাচেও এই দুই ইংলিশ রেফারিকে দায়িত্ব দেওয়া হবে না। এর অর্থ হলো, আটলান্টায় ইংল্যান্ড যদি হেরেও যায়, তারপরও ফাইনালে বাঁশি বাজানোর কোনো সুযোগ থাকছে না এই দুই রেফারির।

ইএসপিএনকে সূত্রগুলো জানিয়েছে, রেফারি নিয়োগ ও সম্ভাব্য রাজনৈতিক সংবেদনশীলতার বিষয়গুলো ম্যাচ ধরে ধরে বিবেচনা করা হয়। যেখানে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরী সম্পর্কের বিষয়টি এখনো বিবেচনার বিষয়।

শেষ ষোলোর ম্যাচে মিসরকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মুচাচোস’ গান গাওয়ার একটি ভিডিও চিত্রও সামনে এসেছে। এ গানে ব্রিটিশ–শাসিত অঞ্চলের (ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ) প্রসঙ্গ উঠে এসেছে। দক্ষিণ আটলান্টিকের দুটি ব্রিটিশ–শাসিত অঞ্চল নিয়ে ১৯৮২ সালের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত চলে ফকল্যান্ডস যুদ্ধ। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে এ যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন ৯০৭ জন।

ইংলিশ রেফারিদের দায়িত্ব না দেওয়ার এই নীতি ২০২২ সালের কাতার বিশ্বকাপেও কার্যকর ছিল। আর সে কারণেই আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার সেই ফাইনালে রেফারি হওয়ার দৌড় থেকে ছিটকে যান অ্যান্টনি টেলর।

ইএসপিএনকে সূত্রগুলো জানিয়েছে, ফাইনালে ফ্রান্সের মুখোমুখি যদি ক্রোয়েশিয়া হতো, তবে সেই মর্যাদাপূর্ণ ম্যাচের দায়িত্ব পাওয়ার জোরাল সম্ভাবনা ছিল টেইলরের।

এবার বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোর জন্যও ফাইনালের দুয়ার বন্ধ হয়ে গেছে। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও টেলর, অলিভার কিংবা তেল্লোর কেউই বাঁশি বাজানোর সুযোগ পাবেন না।

স্পেন ও ফ্রান্সের মধ্যে সেমিফাইনাল ম্যাচের রেফারি হিসেবে এল সালভাদরের ইভান বার্টনকে চূড়ান্ত করেছে ফিফা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ইতিহাসে মেসিই সর্বকালের সেরা

1

সৌদিতে এক সপ্তাহে ৭,৭৬০ প্রবাসী আটক

2

ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাবেন যেভাবে

3

দলীয় নেতাদের সঙ্গে আজ মতবিনিময়ে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহ

4

হরমুজ প্রণালী নিয়ে ইরান–ওমান বৈঠক

5

গরমে আখের রস পান করার আগে জেনে নিন নিরাপত্তার বিষয়

6

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

7

মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা

8

জার্মান গণিতবিদকে পরের বিশ্বকাপে চেষ্টা করতে বলে নেইমারের খো

9

ওমানে প্রবাসীদের জন্য নতুন নিয়ম

10

লুকিয়ে আমিরাতে গিয়েছিলেন নেতানিয়াহু

11

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখল থাকবে বাবা-মায়ের: আইনমন

12

ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর

13

শিশুদের অ্যালার্জি কমানোর নতুন উপায়

14

গ্রিসে সমুদ্র থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার

15

ফাইনালের আগে মেসির রহস্যময় বক্তব্য, তবে কি আর্জেন্টিনার হারে

16

৯ মে নবীনদের বরণে প্রস্তুত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ব

17

কে জিতবে বিশ্বকাপ, জানালেন ইয়ামাল

18

ভাগ্য আমাদের পক্ষে ছিল, এম্বোলোর লাল কার্ডে সুবিধা পেয়েছে আর

19

বর্ণবাদী মন্তব্য ঘিরে বিতর্কে ট্রাম্প

20