ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আকবর আলী

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকবর আলীকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার আকবর আলী সাপ্টিবাড়ি ইউনিয়নের দুরারকুটি বালাপুকুর এলাকার বাসিন্দা এবং ইউনুস আলীর ছেলে।

পুলিশ জানায়, ২০১৯ সালে সদর থানা পুলিশ মাদকসহ আকবর আলীকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৫ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। রায়ের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

পুলিশ আরও জানায়, পলাতক অবস্থায় দীর্ঘদিন থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপর আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে সাপ্টিবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, যাবজ্জীবন সাজা সংক্রান্ত ওয়ারেন্টের ভিত্তিতে আকবর আলীকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে থানায় মোট তিনটি মামলা রয়েছে, যার মধ্যে দুটি মাদক সংক্রান্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টের রায়ে বিরোধী দলনেতা ঋতব্রত, চাপে মমতা

1

বিশ্বকাপ ফাইনাল মাতাতে নতুন লুকে শাকিরার প্রস্তুতি

2

এক্সের বিরুদ্ধে জরিমানা বহাল রেখেছে অস্ট্রেলিয়ার আদালত

3

গুলির ঘটনার পর টাইগার শ্রফের প্রথম ছবি প্রকাশ্যে, কেমন আছেন

4

সরকারের ব্যাংকঋণ বেড়ে প্রায় দ্বিগুণ

5

ঝিনুকের খোলসের বার্তা থেকে ট্রাম্প হুমকির মামলা

6

ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় এগোচ্ছে ইউরো

7

হবিগঞ্জে ছাত্রনেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

8

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

9

হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু:

10

ভারতের কিংবদন্তি আলোকচিত্রী রঘু রাই আর নেই

11

নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ

12

ব্যাংকিং খাতে ৫ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ: গভর্নর

13

আর্জেন্টিনার দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

14

ঘুমন্ত অবস্থায় সা'পে'র কা'ম'ড়, প্রা'ণ গে'ল শি'শু'র

15

তামিমের বৈঠকে ৫ সিনিয়র ক্রিকেটার, আলোচনা কী

16

সেরা গোলের দৌড়ে মেসি-আলভারেজ, সমর্থকদের ভোটে নির্বাচিত হবে ব

17

নতুন ভিসিকে বাধা, ডুয়েটে ব্লকেড

18

‘ভাগ্যিস প্রেমের নাটক করার বয়স নাই’, আইনি নোটিশে ফারিয়ার কটা

19

নেইমারকে নিয়ে মন্তব্য করে ভাইরাল,কে এই জাপানি ফুটবলার?

20