অনলাইন ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন রোনালদো

ছবি: সংগৃহীত



ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা আর পাঁচটা ম্যাচের মতো ছিল না । এক বন্ধুকে হারিয়ে আর এক বন্ধুকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন সিআর সেভেন। কাজটা নিঃসন্দেহে কঠিন ছিল। তবু দেশের স্বার্থে প্রিয় বন্ধুর পরাজয়ে উল্লাসিত হলেন! ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে লুকা মদ্রিচের সঙ্গে খেলেছেন রোনালদো। একসঙ্গে ২২২টি ম্যাচে খেলেছেন দু’জনে। মাঝমাঠ থেকে মদ্রিচের দেওয়া পাস থেকে সিআর সেভেনের বেশ কিছু গোলও রয়েছে রিয়ালের হয়ে। তাদের বোঝাপড়া এক সময় রিয়ালের সম্পদ ছিল। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অবশ্য সেই বোঝাপড়া দেখার সুযোগ ছিল না। এই ম্যাচ ছিল মুখোমুখি বোঝাপড়ার। এক সময়ের দুই সতীর্থের কাঁধেই ছিল দলকে জেতানোর গুরুদায়িত্ব ছিল। পরস্পরকে রুখে দেওয়ার লড়াই। টেক্কা দেওয়ার লড়াই।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কেউই জ্বলে উঠতে পারেননি। রোনালদো এবং মদ্রিচকে খানিকটা নিষ্প্রভই দেখিয়েছে। রোনালদোকে পুরো ৯০ মিনিট মাঠেও রাখতে পারেননি পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ।

রোনালদো পেনাল্টি থেকে গোল করেছেন। মদ্রিচের দলও হাড্ডাহাড্ডি লড়াই করেছে। নকআউট ম্যাচে ড্রয়ের সুযোগ নেই। কোনও একটা দলকে বিদায় নিতেই হত বিশ্বকাপ থেকে। শেষ মুহূর্তের গোল ‘ভিএআর’ বাতিল করায় ক্রোয়েশিয়া হেরে গেছে। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে হতাশায় ডুবেছেন মদ্রিচ। গোল বাতিলের বিস্ময় আর বিদায়ের হতাশা মিলিয়ে ক্লান্ত শরীরটা যেন সামলাতেই পারছিলেন না। ঠিক তখনই এগিয়ে গেলেন রোনালদো। মাথায়, গায়ে হাত বুলিয়ে স্বান্ত্বনা দিলেন বন্ধুকে। বুকে জড়িয়ে ধরলেন। এক সময় একসঙ্গে উদ্‌যাপনে বা হতাশায় অভ্যস্ত হয়ে যাওয়া বিশ্বের দুই অন্যতম সেরা ফুটবলারের সেই দৃশ্য নজর কেড়েছে গোটা দুনিয়ার ফুটবলপ্রেমীদেরও। 

ম্যাচের শেষে রোনালদো বলেন, ‘অনেকগুলো বছর মদ্রিচের সঙ্গে খেলেছি। এখনও ও শীর্ষ স্তরে খেলছে। মদ্রিচকে দেখে আমার খুব ভাল লাগছে। ম্যাচের পর বলেছি, অভিনন্দন লুক। তোমার ফুটবলজীবনের ভবিষ্যতের জন্য শুভকামনা থাকল।’ রোনালদো যখন সান্ত্বনা দিচ্ছিলেন, মদ্রিচের চোখ ছলছল করছিল। আবার ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের মুহূর্তে রোনালদোর চোখের কোণও চিকচিক করেছে।

ওই যে আর এক প্রিয় বন্ধুকে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন সিআর সেভেন। তিনি দিয়েগো জোতা। ২০২৫ সালের ৩ জুলাই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান পর্তুগালের সাবেক এই তারকা উইঙ্গার। বয়সে রোনালদো প্রায় ১২ বছরের বড়। কিন্তু একসঙ্গে পর্তুগালের আক্রমণের দায়িত্ব সামলেছেন প্রায় ৪০ টি ম্যাচে। বন্ধুকে ভোলেননি সিআর সেভেন। জয়ের মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে হাত তুলে জোতাকে খুঁজেছেন। সাবেক সতীর্থকে জয়ও উৎসর্গ করেছেন। সিআর সেভেনের আবেগঘন সেই মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। রোনালদোর দুই ছবিই ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রশংসিত হয়েছে ফুটবলপ্রেমীদের কাছেও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

1

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে ন্যাটো মিত্রদের বৈঠক

2

সুইজারল্যান্ডের বিপক্ষে রক্তাক্ত মেসি, যা ঘটেছিল

3

নারী সংরক্ষিত আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপির

4

ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী ১০৭ মুসলিম প্রার্থী

5

বিশ্বকাপে লোগো ঢেকে আলোচনায় জিলেটের অভিনব কৌশল

6

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

7

পানামাকে হারিয়ে আশা বাঁচাল ক্রোয়েশিয়া

8

অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা

9

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

10

২০২৬ বিশ্বকাপে দ্রুততম গোলের রেকর্ড গড়েছেন প্যারাগুয়ের মাতিয়

11

প্রতিবন্ধীদের বাস-ট্রেন-লঞ্চে বিনা ভাড়ায় যাতায়াতের উদ্যোগ

12

নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

13

কেইনের ৬ মিনিটের ঝড়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

14

২ জুলাই থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা

15

ইসরাইলি বিমান হামলায় লেবাননে ৬ জনের মৃত্যু

16

পাকিস্তানে এ-লেভেল প্রশ্ন ফাঁসের অভিযোগ

17

আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশের চলচ্চিত্র রক্তছায়া

18

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

19

বাবা-মায়ের ভরণপোষণ নিয়ে যা আছে আইনে

20