অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঘটতে যাচ্ছে অবিশ্বাস্য ঘটনা, এমন কিছু আগে দেখেনি ফুটবল বিশ্ব

ছবি: সংগৃহীত



ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে ১৯ জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। যেখানে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। 

২০১০ সালের পর প্রথমবার স্পেন বিশ্বকাপের ফাইনালে উঠেছে। ওই বছর তারা প্রথম বিশ্বকাপও জিতেছিল। আর্জেন্টিনা বৈশ্বিক আসরে দারুণ ফুটবল খেলছে। শেষ চার বছরে তিনটিতেই তারা ফাইলে উঠেছে। ২০১৪ সালে শিরোপা পায়নি মেসিরা। ২০১৮ সালে উঠতে পারেনি সেরা চারে। ২০২২ সালে মেসিরা চ্যাম্পিয়ন। এবার ২০২৬ সালে আবার ফাইনালে।

এবারের ফাইনাল ফুটবল ইতিহাসে এক অনন্য অধ্যায়ের জন্ম দিতে যাচ্ছে। এই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন। অর্থাৎ, ইউরোপের সেরা দল এবং দক্ষিণ আমেরিকার সেরা দল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে শিরোপার জন্য লড়বে। 

এর আগে বিশ্বকাপের ইতিহাসে কখনোই এমন ঘটনা ঘটেনি। যেখানে একই সময়ে ইউরো ও কোপা আমেরিকার বর্তমান দুই চ্যাম্পিয়ন ফাইনালে একে অপরের প্রতিপক্ষ হয়েছে। এই বিরল কীর্তি ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করেছে। 

একদিকে ইউরোপীয় ফুটবলের কৌশল, গতি ও শৃঙ্খলা, অন্যদিকে দক্ষিণ আমেরিকার সৃজনশীলতা, আবেগ ও আক্রমণাত্মক ফুটবল। দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্বের কোটি কোটি দর্শক। 

ফুটবল বিশ্লেষকদের মতে, এই ফাইনাল শুধুমাত্র একটি শিরোপা নির্ধারণের ম্যাচ নয়। এটি হবে দুই মহাদেশের আধিপত্যের লড়াই, যা বিশ্বকাপের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। 

শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল। টুর্নামেন্ট শুরুর আগে প্রকাশিত ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা ছিল বিশ্বের এক নম্বর দল এবং স্পেন ছিল দুই নম্বরে। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথমবারের মতো কোনো ফিফা বিশ্বকাপ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল। এর আগে বিশ্বকাপের ইতিহাসে এমন নজির কখনো দেখা যায়নি। 

একদিকে ইউরো চ্যাম্পিয়ন বনাম কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ফিফা র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দলের লড়াই, দুটি ঐতিহাসিক ঘটনা একই ম্যাচে মিলিত হতে যাচ্ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়

1

মেসির আইকনিক মুহূর্তের দৃশ্যই বিশ্বকাপের সেরা ছবি নিবাচিত

2

প্রধানমন্ত্রীর উদ্বোধনে শুরু হলো হজ ফ্লাইট ২০২৬

3

খালেদা জিয়ার সাজে চমক দেখালেন চমক, নেটিজেনদের প্রশংসা

4

বিশ্বকাপে প্রথম মা-ছেলে জুটি

5

অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়

6

ঢাবিতে বৈশাখী শোভাযাত্রা শুরু হবে সকাল ৯টায়

7

ইরানি হামলার পর কুয়েত বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত

8

ইরান যুদ্ধের প্রভাব আমেরিকানদের অর্থনীতিতে পড়বে: আরাগচি

9

এখন পর্যন্ত দেশে হামের টিকা পেয়েছে ১ কোটি ৭২ লাখ শিশু

10

৫,৩০০ বছর পুরোনো মমিতে মিলল জীবন্ত অণুজীবের সন্ধান

11

দলের চেয়ে নিজেকে বড় মনে করে নেইমার: জার্মান কিংবদন্তি

12

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

13

লাকী আখান্দ স্মরণে বাপ্পা মজুমদার

14

রিয়ালের মতো বিশ্বসেরা ক্লাবে খেলা সম্মানের: কুকুরেয়া

15

৫ গোলের থ্রিলারে কেপ ভার্দেকে বিদায় করে শেষ ষোলোয় আর্জেন্টি

16

সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না

17

বডিগার্ড দে পলই মেসির জীবনের শ্রেষ্ঠ বন্ধু

18

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করল ফ্রান্স

19

বিশ্বকাপে বাজির বাজার ৫০ বিলিয়ন ডলার ছাড়ানোর পূর্বাভাস

20