ডেস্ক রিপোর্টার
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চাপ ব্যর্থ হবে

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার যেকোনো চেষ্টা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সতর্ক করে বলেন, ইরানের জনগণ এ ধরনের কোনো উদ্যোগ কখনোই মেনে নেবে না।

বুধবার তেহরানে জরুরি পরিষেবা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। পেজেশকিয়ান বলেন, ইরান কখনোই যুদ্ধ বা অস্থিতিশীলতা চায় না; বরং সবসময়ই গঠনমূলক আলোচনার পক্ষে অবস্থান নেয়।

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানান, চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, বিদ্যমান যুদ্ধবিরতি আর বাড়ানোর পরিকল্পনা নেই।

আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সম্ভাব্য কোনো চুক্তি হলে ইরান পুনর্গঠনের সুযোগ পাবে এবং দেশটির রাজনৈতিক কাঠামোতেও পরিবর্তন আসতে পারে। তিনি আরও দাবি করেন, চলমান সংঘাত শেষের দিকে রয়েছে এবং যুক্তরাষ্ট্র ইতোমধ্যে চরমপন্থী শক্তিকে দুর্বল করেছে।

এর আগে গত শনিবার ও রোববার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হলেও তা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ব্যর্থতার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দেশই, যা বর্তমান উত্তেজনাকে আরও জটিল করে তুলেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি শিবের ভক্ত, বিষ গিলে নেব: মোদি

1

বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ভাই-বোনসহ ৩ শিশুর

2

ব্রাজিলের কীর্তি স্পর্শ ফ্রান্সের

3

পাহাড়ে শান্তি ফেরাতে সামাজিক ঐকমত্যের আহ্বান মীর হেলালের

4

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে চীনের সতর্কবার্তা

5

‘বিজ্ঞান আছে’ ভেবেই রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছিলেন মিথিলা!

6

রামপুরায় কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

7

পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি

8

ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

9

বিতর্কে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

10

সাংবাদিককে প্রকাশ্যে হামলার হুমকি ছাত্রদল নেতার

11

লোকসান কমাতে কর্ণফুলী টানেলের টোল পুনর্নির্ধারণের উদ্যোগ

12

‘ইয়ামাল একাই বিশ্বকাপ জেতাতে পারে’—স্পেনের প্রশংসায় ভিনিসিয়ু

13

সামান্য জমি দখলও ভয়াবহ অপরাধ, ইসলামে কী শাস্তি

14

ব্রিকস বৈঠকে ইরানের কড়া বার্তা

15

১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মাম ফ্লাইট স্থগিত

16

নারী সংরক্ষিত আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপির

17

স্টারমারের ‘পথ খোঁজার’ আহ্বান ও মধ্যপ্রাচ্যের অনিশ্চিত ভবিষ্

18

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

19

হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা

20