অনলাইন ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, রেডি থাকবি: জয়কে সানি

ছবি: সংগৃহীত



 আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে দেওয়া এক মন্তব্যের পর জয়ের ব্যঙ্গাত্মক পোস্টের জবাবে এবার ‘অরিজিনাল চাবুক’ আনার কথা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী।


সোমবার (১৩ জুলাই) রাত ১০টা ৪৬ মিনিটে এক ফেসবুক পোস্টে ওমর সানী লিখেছেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’

তবে পোস্টের শেষেই তিনি ‘সাবজেক্ট: খেলাধুলা, ফান’ লিখে স্পষ্ট করেছেন, এটি নিছকই খেলাধুলা নিয়ে বন্ধুত্বপূর্ণ হাস্যরস, ব্যক্তিগত কোনো বিরোধ নয়।

এর আগে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

বিষয়টি নিয়ে এরপর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শাহরিয়ার নাজিম জয় একটি পোস্ট দেন। সেই পোস্টে নব্বইয়ের দশকের সিনেমায় কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন, সেটি এখন বুঝতে পেরেছেন বলে মন্তব্য করেন জয়।

জয়ের সেই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই পালটা রসিকতায় ‘অরিজিনাল চাবুক’ অর্ডারের কথা জানালেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক। 

অবশ্য ফেসবুকে দুই তারকার মজার এই রসিকতা নেটিজেনরাও যে বেশ উপভোগ করছেন, সেটা তাদের পোস্টের মন্তব্যের ঘর থেকেই স্পষ্ট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ

1

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

2

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ হিরণ, শিক্ষিকা বিউটি রানীকে অপদ

3

রামিসা হত্যা মামলায় আসামিদের জরিমানা ও ক্ষতিপূরণের নির্দেশ

4

মার্কিন যুদ্ধবিমানের উড্ডয়ন রুট এখন ইরানের হাতে

5

মাহোমসের চোখে মেসিই সর্বকালের সেরা

6

ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী

7

শাহজালাল বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল

8

২০৩০ সালেই ক্ষমতা ছাড়বেন সিসি, সংবিধান পরিবর্তন না করার ঘোষণ

9

পরিচ্ছন্নতাকর্মীদের পারিশ্রমিক মেরে খাওয়ার ঘটনা শুনে অবাক তা

10

সঙ্গীর ভালোবাসা নিয়ে অতিরিক্ত সন্দেহ, কী করবেন?

11

বাংলাদেশ–তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ উদ্যোগ

12

বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির

13

টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

14

চীন-ভারতের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত

15

মোবাইল থেকেই কোডেক্স নিয়ন্ত্রণের সুযোগ

16

৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের পরিকল্পনা, তরুণদের এগিয়ে আস

17

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানম

18

ইসরায়েলকে মেনে নিলেই সৌদি পাবে মার্কিন পারমাণবিক প্রযুক্তি

19

সারা দেশের থানাকে দালালমুক্ত করার কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্

20