অনলাইন ডেস্ক
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে? জানাল সুপার কম্পিউটার

ছবি: সংগৃহীত



শিরোপা ধরে রাখার মিশন থেকে ঠিক এক ধাপ দূরে দাঁড়িয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে আলবিসেলেস্তেদের সেই সোনালী স্বপ্নপূরণের পথে এবার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরাশক্তি ইংল্যান্ড। মাঠের লড়াই শুরুর আগেই ফুটবল বিশ্বের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। আজ রাতে সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে পরিসংখ্যান ও চুলচেরা বিশ্লেষণে বিশ্ব চ্যাম্পিয়নদের চেয়ে এগিয়ে রয়েছে থ্রি-লায়ন্সরা।

ফুটবল বিষয়ক জনপ্রিয় তথ্যচিত্র ও বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপটা’র সুপারকম্পিউটার দিচ্ছে এমনই পূর্বাভাস। তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার হিসাব অনুযায়ী, আর্জেন্টিনাকে স্তব্ধ করে ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভাবনা ৫০ দশমিক ৯৪ শতাংশ। বিপরীতে লিওনেল মেসির দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা দেখানো হচ্ছে ৪৯ দশমিক ৬ শতাংশ। ব্যবধানটা সুতোর মতো সূক্ষ্ম হলেও গাণিতিক হিসাবে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে ইংলিশরা।


সুপারকম্পিউটারের চুলচেরা বিশ্লেষণে আরও জানা গেছে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় হ্যারি কেনদের সরাসরি জয়ের সম্ভাবনা ৩৮ দশমিক ২ শতাংশ। আর আর্জেন্টিনার সরাসরি জয়ের সম্ভাবনা ৩২ শতাংশ। তবে দুই পরাশক্তির সেমিফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে অমিমাংসিত থেকে টাইব্রেকার বা অতিরিক্ত সময়ে গড়ায়, তবে তার সম্ভাবনা রয়েছে ২৯ দশমিক ৭ শতাংশ।

কেবল ফাইনালের টিকিটই নয়, শিরোপা জয়ের দৌড়েও ইংল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখছে সুপারকম্পিউটার। এবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট নিজেদের মাথায় তোলার ক্ষেত্রে ইংলিশদের সম্ভাবনা ২১ দশমিক ৯৪ শতাংশ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ২০ দশমিক ৫৫ শতাংশ।

বিশ্বকাপের মঞ্চে দুই দলের মুখোমুখি লড়াইয়ের অতীত ইতিহাসও আর্জেন্টিনার পক্ষে খুব একটা কথা বলছে না। বিশ্বমঞ্চে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে তিনবারই শেষ হাসি হেসেছে থ্রি-লায়ন্সরা, আলবিসেলেস্তেরা জিতেছে বাকি দুই ম্যাচে। তবে আর্জেন্টিনার এই দুই জয়ের একটি এসেছিল টাইব্রেকারে স্নায়ুযুদ্ধে জিতে, আর অন্যটি (১৯৮৬ সালের ম্যাচ) ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে নানা বিতর্ক ও আলোচনার জন্ম দিয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীমনির কোলে সদ্যোজাত শিশু, কে এই তিন নম্বর শিশু?

1

‘পরাজিত লোকেরাই সব সময় কাঁদে’

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

মেসির স্বাক্ষরিত জার্সিসহ শাকিরার পোশাক নিলামে

4

ইরান ম্যাচে ছিটকে গেছেন বেলজিয়ামের ডোকু

5

ঢাকায় আসার আগে দ্বিবেদী-ত্রিবেদীর গুরুত্বপূর্ণ বৈঠক

6

গ্রেফতারের অতীত ঘিরে নতুন বিতর্কে কাশ প্যাটেল

7

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

8

ধানমন্ডিতে সাংবাদিককে মারধরের অভিযোগ জামায়াতকর্মীদের বিরুদ্

9

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

10

পদ্মা সেতুতে এক দিনে রেকর্ড প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

11

হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান

12

‘থানা পুড়িয়ে দিয়েছি’ হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা আশ্রয় নিল

13

বিশ্বকাপ না জিতেও কী ব্যালন ডি’অর জেতা যায়? জেনে নিন

14

সীমান্ত হত্যাকাণ্ড আর মেনে নেবে না সরকার

15

প্রাক্তনকে ভুলতে কতদিন সময় লাগে? যা বলছে বিজ্ঞান

16

কেউ আমাদের আত্মসমর্পণ করাতে পারবে না : ইরানের প্রেসিডেন্ট

17

আজ শুরু জাতীয় সংসদের বাজেট অধিবেশন

18

ফাইনালে হেরে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর

19

পৃথিবীর দিন ক্রমেই বড় হচ্ছে

20