অনলাইন ডেস্ক
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি মিথ্যা বলব না, এখনও কষ্ট হচ্ছে’, বিশ্বকাপের পর এমবাপ্পে

ছবি: সংগৃহীত



স্বপ্ন ছিল ট্রফি উঁচিয়ে ধরার। কিন্তু বিশ্বকাপ শেষ হয়েছে হতাশা আর অপূর্ণতা নিয়ে। সেমিফাইনালে স্পেনের কাছে বিদায়, এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ইংল্যান্ডের কাছে হার। বিশ্বকাপের এক সপ্তাহ পর অবশেষে নীরবতা ভেঙেছেন কিলিয়ান এমবাপ্পে। সমর্থকদের উদ্দেশে লেখা এক হৃদয়ছোঁয়া খোলা চিঠিতে তিনি অকপটে স্বীকার করেছেন, বিশ্বকাপের ব্যর্থতার কষ্ট এখনও কাটিয়ে উঠতে পারেননি। একই সঙ্গে ফ্রান্স অধিনায়ক ক্ষমা চেয়ে বলেছেন, তাদের প্রাপ্য ছিল আরও ভালো একটি সমাপ্তি। খবর গোল ডটকমের।

ফ্রান্সের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খোলা চিঠিতে বিশ্বকাপের হতাশা, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং সতীর্থদের অবদানের কথা তুলে ধরেছেন ২৭ বছর বয়সী রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ২২ গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক এখন তিনি। সংবাদ শিরোনাম

বিশ্বকাপে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করা ফ্রান্সের অধিনায়ক লিখেছেন, ‘আমরা কোনো দলীয় শিরোপা দেশে ফিরিয়ে আনতে পারিনি। এটা কষ্ট দেয়, আর কিছুদিন এই কষ্ট থাকবেও। আপনাদের কাছে এ ব্যাপারে আমি মিথ্যা বলব না।’

বিশ্বকাপজুড়ে ফরাসি সমর্থকদের নিঃস্বার্থ সমর্থনের কথাও আবেগভরে স্মরণ করেছেন এমবাপ্পে। সময়ের পার্থক্য উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত জেগে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আপনারা রাত জেগে পৃথিবীর অন্য প্রান্তে আমাদের খেলা দেখেছেন। কেউ বাসায়, কেউ বন্ধুদের সঙ্গে, আবার অনেকে স্টেডিয়ামে কাঁধে জাতীয় পতাকা জড়িয়ে আমাদের পাশে ছিলেন। সবচেয়ে কঠিন সময়েও আপনারা আমাদের ছেড়ে যাননি, এমনকি যখন আমরা সেই সমর্থনের যোগ্য ছিলাম না।’

সমর্থকদের উদ্দেশে এমবাপ্পে আরও লিখেছেন, ‘এই গল্প শুধু মাঠের ১১ জন ফুটবলারের নয়। লাখো মানুষের ভালোবাসা, আবেগ আর সমর্থন মিলেই এই যাত্রা সম্ভব হয়েছে। ফুটবলের প্রতি সেই একই ভালোবাসাই আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে।’

ব্যক্তিগতভাবে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নিজের নামের প্রতি সুবিচার করেছেন এমবাপ্পে। আট ম্যাচে ১০ গোল করে টানা দ্বিতীয় বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বুট। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় ব্যর্থতাই তাকে বেশি পীড়া দিচ্ছে।

এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘সর্বোচ্চ গোলদাতা হওয়া অবশ্যই গর্বের। কিন্তু ট্রফিটা যদি এর সঙ্গে থাকত, সেটাই হতো সবচেয়ে বড় আনন্দ। হয়তো আপনাদের আরও ভালো একটি সমাপ্তি আমরা দিতে পারতাম। কিন্তু গল্পের শেষটা সব সময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে শুধু লড়াইটা। আর আমরা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি।’

সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন ফ্রান্স অধিনায়ক। তাঁর ভাষ্য, ‘সতীর্থদের ছাড়া আমি কখনোই এত গোল করতে পারতাম না। তাদের দৌড়, পাস, পরিশ্রম আর আত্মত্যাগই আমাকে সাহায্য করেছে। এই গোল্ডেন বুট শুধু আমার নয়, পুরো দলের।’

বিদায়ী কোচ দিদিয়ের দেশম, কোচিং স্টাফ এবং দলের নেপথ্যে কাজ করা সবাইকেও ধন্যবাদ জানিয়েছেন এমবাপ্পে। তাদের অবদান ছাড়া জাতীয় দলের সাফল্যের পথচলা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।

চিঠির শেষাংশে ফুটবলের প্রতি নিজের আজীবনের ভালোবাসার কথাও তুলে ধরেছেন ফরাসি অধিনায়ক। ‘ফুটবল দিন শেষে একটি খেলাই। আমরা এটিকে খুব গুরুত্বের সঙ্গে নিই, সারাজীবন এটিকে আয়ত্ত করার চেষ্টা করি। কিন্তু এর সৌন্দর্য হলো; একটি বল, একটি গোল আর গোল করার ইচ্ছা। এই সরল খেলাটাই পৃথিবীর কোটি মানুষকে একই আবেগে একত্র করে।’

বিশ্বকাপের হতাশা এখনো পিছু ছাড়েনি এমবাপ্পের। তবে তাঁর এই আবেগঘন বার্তায় স্পষ্ট, ট্রফি হাতছাড়া হলেও সমর্থকদের ভালোবাসা আর আস্থা ফিরিয়ে দিতে ভবিষ্যতে আরও শক্তভাবে ফেরার প্রতিজ্ঞাই করছেন ফরাসি অধিনায়ক।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যালারিতে উড়ল বাংলাদেশের পতাকা, আর্জেন্টাইদের ভালোবাসায় স

1

আলজেরিয়া বাধা পেরিয়ে জয় দিয়ে শুরু করতে চায় আর্জেন্টিনা

2

ট্রাম্প যার হাতে বিশ্বকাপ দেখতে চায়

3

হরমুজ প্রণালীতে ইরানের ‘স্মার্ট কন্ট্রোল’ জোন ঘোষণা

4

তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করতে সতর্ক করলেন ট্রাম্প

5

সময় পার হলে বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু এখানে রয়েছে

6

পুতিন ও জেলেনস্কি বৈঠক দু’সপ্তাহের মধ্যে: জার্মান চ্যান্সেলর

7

আমার মেয়ে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন

8

হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দ করেছে ইরান

9

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে ধর্ষণের অভিযোগে তদন্তের মুখ

10

রুমিন ফারহানা-এর এনসিপিতে যোগদানের গুঞ্জন

11

ইকুয়েডরকে বিদায় করে ৪০ বছরের নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো

12

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে যেভাবে দেখবেন

13

ফকিরহাটে অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক ডাকাতি

14

সংসদে দুই নিয়ন্ত্রক সংস্থার বয়সসীমা বাতিল বিল পাস

15

শিশুদের সুরক্ষায় এআই নীতিমালা কঠোর করছে চীন

16

এক গাড়িতে ট্রাম্প ও পুতিন, বিরল দৃশ্য

17

সাংবাদিকের প্রশ্নে কুপোকাত বাবর আজম

18

মনজুর আলমের এনসিপি ও মেয়র নির্বাচন গুঞ্জন নিয়ে বক্তব্য

19

মৌসুমী সানীকে কেন চাবুক মারতো, এখন বুঝেছি: জয়

20