অনলাইন ডেস্ক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সেরাদের পতন হলেই মধ্যপন্থিরা আনন্দ করে-মার্টিনেজ

ছবি: সংগৃহীত



ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। দীর্ঘ সেই পোস্টে হতাশা ও কষ্টের পাশাপাশি সতীর্থদের জন্য গর্ব, সমর্থকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের সোনালী ট্রফি হাতছাড়া হওয়ার বেদনা প্রকাশ করে লিসান্দ্রো লেখেন, যে ট্রফিটি আমরা সবাই দেশে নিয়ে যেতে চেয়েছিলাম, সেটি না পারার কষ্ট হৃদয়ে রয়ে গেছে। কিন্তু এই জার্সি, আমার সতীর্থরা, কোচিং স্টাফ, কর্মকর্তারা, চিকিৎসক দল, রাঁধুনিরা, কিটম্যান এবং এই যাত্রাকে সফল করতে যারা প্রতিটি মুহূর্তে কাজ করেছেন— তাদের জন্য আমি ভীষণ গর্বিত।

আর্জেন্টাইন সমর্থকদের নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন, একটি জাতি হিসেবে যেন এই ঐক্য চিরকাল অটুট থাকে। পাশাপাশি বিজয়ী দল হিসেবে স্পেনকে সাধুবাদ জানিয়ে তিনি লেখেন, ‘স্পেনকে তাদের প্রাপ্য বিশ্বকাপ শিরোপার জন্য আন্তরিক অভিনন্দন।’

এরপর আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দেন যে, একটি ম্যাচের ফল পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করে না। ‘ফলাফল আমাদের যাত্রাকে সংজ্ঞায়িত করে না। আমরা অসংখ্য প্রতিকূলতার মুখোমুখি হয়েছি, অসম্ভবকে সম্ভব করেছি। কখনো অজুহাত খুঁজিনি, বরং এগিয়ে যাওয়ার কারণ খুঁজেছি। মাঠের বাইরেও আমরা আমাদের দেশের মর্যাদা রক্ষা করেছি। পরিবার ও কোটি আর্জেন্টাইনের সমর্থন নিয়ে জাতীয় দলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো সারাজীবন মনে থাকবে। তোমাদের প্রতিনিধিত্ব করা সবসময়ই আমার জন্য অসীম গর্বের।’

সমালোচকদের উদ্দেশ্য করে পোস্টের শেষ অংশে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বাক্য দিয়ে সমর্থকদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন তিনি। ‘মনে রেখো, সেরাদের পতনই মাঝারিদের আনন্দ।’ পোস্টের শেষে তিনি আরও লেখেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দেশকে ভালোবাসুন, দেশের যত্ন নিন। আমি তোমাকে ভালোবাসি, আর্জেন্টিনা!’

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন-রাশিয়া শান্তি চুক্তিতে যে দাবিগুলো করেছেন পুতিন

1

জ্বালানি সংকট ঘিরে অনলাইন প্রতারণা

2

চিরবিদায় নিলেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে

3

সারা দেশে বাড়তে পারে তাপমাত্রা, বজ্রসহ বৃষ্টির আভাস

4

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার

5

ঢাকা ও আশপাশের আজকের নামাজের সময়সূচি

6

ইরানকে নতুন লিখিত প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র

7

টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোয় মিসর

8

মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫৮৬ জনের

9

আজ ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

10

আর্জেন্টিনাকে আমরা ১-০ গোলে হারাব: কেপ ভার্দের প্রেসিডেন্ট

11

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশকে প্রধানমন্ত্রীর অ

12

নেইমারকে না খেলানোর কারণ জানালেন ব্রাজিল কোচ

13

শাবিতে অনুষ্ঠানে প্রশাসনিক প্রটোকল লঙ্ঘনের অভিযোগ, ইউটিএল’র

14

এক নেটওয়ার্কে আসছে দেশের সব টোলপ্লাজা

15

স্পেনের দল ঘোষণা, নেই রিয়াল মাদ্রিদের কেউ

16

অধিনায়ক হিসেবে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরি শান্তর

17

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা : ডিএমপি

18

যে ৫ কারণে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে স্পেন

19

হরমুজ সংকটের প্রভাবে রাশিয়ার তেল আমদানি শুরু করল জাপান

20